চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের কিছু অনলাইন পত্রিকার বিরুদ্ধে মামলা করেছেন ‘পাখি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০১ পূর্বাহ্ণ ২১, আগস্ট ২০১৬
বিনোদন
A A

ভারতের জনপ্রিয় টেলিতারকা মধুমিতা চক্রবর্তীকে নিয়ে মিথ্যা তথ্য পরিবেশন করায় ক্ষুব্ধ হয়ে বাংলাদেশের কিছু অনলাইন গণমাধ্যমের বিরুদ্ধে কলকাতার লালবাজার থানায় সাইবার আইনে মামলা করেছেন মধুমিতা ও তার স্বামী সৌরভ চক্রবর্তী। 

স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’ অভিনেত্রী মধুমিতা যিনি বাংলাদেশে ‘পাখি’ নামে বেশি জনপ্রিয়।

মধুরিমার দায়ের করা মামলা ও অভিযোগ সর্ম্পকে কলকাতার গণমাধ্যম ‘এবেলা’ সূত্রে জানা গেছে, গত ১৪ আগস্ট তাকে নিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করেছে বাংলাদেশের কিছু অনলাইন গণমাধ্যম।  ‘গোয়াতে দেহব্যবসার অভিযোগে প্রেপ্তার হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রী’ এই শিরোনামে খবর প্রকাশ করেছিলো বলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে।

Banglabid

ওইসব খবরে মধুমিতার বিকৃত কিছু ছবিও সংযুক্ত করে দেয়া হয়। এসব সংবাদে তথ্যসূত্র হিসেবে একটি ভারতীয় সংবাদপত্রের নামও উল্লেখ করা হয়। যদিও সেই তারিখে ওই সংবাদপত্রে এমন কোনো খবর প্রকাশ প্রকাশিত হওয়ার প্রমাণ পাওয়া যায়নি।

এরইমধ্যে থানায় অভিযোগপত্র জমা দিয়েছেন মধুমিতা ও তার স্বামী। তথ্যপ্রযুক্তি আইনের আওতায় সাইবার বিভাগে দায়ের করা এ মামলার ভিত্তিতে আইপি নম্বর ধরে তদন্ত শুরু করে দিয়েছে সেখানকার আইন-শৃঙ্খলা বাহিনী।

যদিও বাংলাদেশের সংবাদ মাধ্যমের বিরুদ্ধে কলকাতা পুলিশ সরাসরি কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে না, তবে এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মাধ্যমে বাংলদেশি পুলিশকে অবহিত করা হবে বলে জানিয়েছে লালবাজার থানা।

Reneta

মধুমিতা ভারতীয় গণমাধমে বলেছেন, প্রথমে আমরা বিষয়টিকে পাত্তা দেয়নি, যেহেতু একেবারেই অখ্যাত কিছু পোর্টাল এই খবর ছেপেছে। আস্তে আস্তে আমার সহকর্মীরা আমাকে কল দিয়ে বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া শুরু করলো। এরপর যখন অন্য পোর্টালগুলোও এই ভুয়া খবর ছাপা শুরু করলো, তখন পুলিশকে জানানোর ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিলাম।

এ ঘটনায় মধুমিতার স্বামী সৌরভ বলেন, পুলিশ ঘটনাটিকে গুরুত্বে সঙ্গে দেখছে এবং আশ্বাস দিয়েছে যথাযথ ব্যবস্থা নেওয়ার। যারা এই ভুয়া খবর ও বিকৃত ছবি ছেপেছে, তাদের তালিকা পুলিশ নিয়েছে।

বাংলাদেশের একটি ওয়েবসাইটে দাবি করা হয়েছিল যে ঢালিউডের একটি ছবিতে অভিনয় করতে চলেছেন মধুমিতা, সেই খবরটিও সম্পূর্ণ ভুল বলে জানিয়েছেন সৌরভ ও মধুমিতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেত্রীমধুমিতা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শাকিবের ‘শিকারী’ ঝড়ে সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমায় মন্দা

পরবর্তী

স্বর্ণ জিতলেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্গারিটা মামুন

পরবর্তী

স্বর্ণ জিতলেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্গারিটা মামুন

বসুন্ধরা সিটিতে আগুন

সর্বশেষ

‘অতল’-এর প্রিমিয়ার এতো অসাধারণ হবে কল্পনাতেও ছিলো না

আগস্ট ২৪, ২০২৬

ব্রাজিলের প্রতিনিধি দল প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে: বাফুফে

আগস্ট ২৪, ২০২৬

বিনা অভিযোগে আটক-কারাগারে মৃত্যু নিয়ে যা বলছে হিউম্যান রাইটস ওয়াচ

আগস্ট ২৪, ২০২৬

কত দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ খ্যাত বল

আগস্ট ২৪, ২০২৬

রুবেলের তাণ্ডব, শামিমের ঝড়ে টানা তিন জয়ে টেবিলে শীর্ষে বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT