১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে তখন ষড়যন্ত্র করছে পাকিস্তান। আর দেশটির সঙ্গে সুর মেলাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
পাকিস্তানের কটুক্তিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ১৫ ফেব্রুয়ারির ১৪ দলের মানববন্ধনকে সফল করতে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর ১৪ দলের বৈঠকে মোহাম্মদ নাসিম এ কথা বলেন।
তিনি আরো বলেন, পাকিস্তান ওদ্ধত্বপূর্ণ আচরণ বন্ধ না করলে তাদের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে হবে। তার মতে, খালেদা জিয়ার সিদ্ধান্তের কারনেই বিএনপি ধ্বংস হচ্ছে।







