চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মীর কাশেমের আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি

মাজহারুল হক মান্নামাজহারুল হক মান্না
১:২৯ পূর্বাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত মীর কাসেম আলীর আপিল শুনানি শুরু হয়েছে আপিল বিভাগের পুনর্গঠিত বেঞ্চে।  প্রথম দিনে আসামীপক্ষ লিখিত জবাব জমা দিয়ে উপস্থাপন করেছেন অভিযোগ ও কয়েকজন সাক্ষীর বক্তব্য। এইসময় আসামী পক্ষে একজন সদ্য সাবেক বিচারপতিসহ সিনিয়র আইনজীবীরা সার্বক্ষনিক উপস্থিত ছিলেন।  প্রথম দিনের শুনানি শেষে বুধবার পর্যন্ত মুলতবি করেন আপিল বিভাগ।

 মঙ্গলবার সকালে আপিল শুনানি শুরু হয় প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে বেঞ্চে।  বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসাইন হায়দার এবং বিচারপতি বজলুর রহমান। 

শুনানিতে যেসব অভিযোগে মীর কাশেম আলীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সে বিষয়ে যুক্তি উপস্থাপন করেন আসামিপক্ষের আইনজীবী এসএম শাহজাহান।  লিখিত বক্তব্যও জমা দেওয়া হয়েছে।  শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন।  শুনানি শুরুর কথা জানিয়ে এটর্নি জেনারেল আসামীপক্ষে একজন সদ্য সাবেক বিচারপতিসহ সিনিয়র আইনজীবীদের উপস্থিতি নিয়ে মন্তব্য করেন।

মীর কাসেম আলীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেওয়া রায়ে ১০টি অভিযোগ প্রমাণিত হয়। এর মধ্যে দুটি অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ ও ৮টি অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এর বিরুদ্ধে আপিল করলে শুনানি ২ ফেব্রুয়ারি শুরুর কথা থাকলেও আসামীপক্ষের আবেদনের প্রেক্ষিতে পিছিয়ে ৯ ফেব্রয়ারি ঠিক করা হয়।  শুনানিতে প্রথম দিনে ১০ অভিযোগ ও রাষ্ট্রপক্ষের ১৮ সাক্ষীর বক্তব্য উপস্থাপন করে আসামীপক্ষ।

২০১৪’র ২ নভেম্বর একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মীর কাশেম আলীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মীর কাশেম আলী
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT