চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশেও পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৩ অপরাহ্ণ ১০, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

বাংলাদেশেও পিস টিভির সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে এমন সিদ্ধান্তের কথা জানান কমিটির সভাপতি ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

এর আগে গতকাল শনিবার ভারতেও এর সম্প্রচার বন্ধ করে দেয়া হয়। অভিযোগ রয়েছে, এ টিভিতে ধর্ম বিষয়ে আলোচনায় ইসলামের যে ব্যাখ্যা ড. জাকির
নায়েক দিচ্ছেন তাতে উদ্বুদ্ধ হয়ে দক্ষিণ এশিয়ার বহু তরুণ জঙ্গিবাদে ঝুঁকছে।

গুলশানে হামলাকারীদের মধ্যে কয়েকজন নিয়মিত জাকির নায়েকের বক্তব্য অনুসরণ করতেন বলেও সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের অ্যাকাউন্ট থেকে তথ্য মিলেছে।

Banglabid

এর আগে জাকির নায়েককে গ্রেফতারের জোর দাবি জানায় ভারতের উত্তর প্রদেশের মুসলমান নেতারা। স্থানীয় মুসলিম নেতারা এই দাবি তুলে পিস টিভির সম্প্রচার বন্ধেরও দাবি জানিয়েছিল। তারা জাকির নায়েককে ইসলামবিরোধী ও ভারতবিরোধী বলে আখ্যা দেন।

বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন ঈদগাহে দেওয়া বক্তৃতায় তারা ‘সন্ত্রাসবাদে উস্কানি’ দেওয়ার অভিযোগে জাকির নায়েক ও তার ‘পিস টিভি’ নিষিদ্ধের দাবি জানান বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়।

উল্লেখ্য, ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন যুক্তরাজ্য ও কানাডায় নিষিদ্ধ। এমনকি মুসলিম প্রধান মালয়েশিয়াতেও জাকির নায়েকের বক্তব্য প্রচারের অনুমতি নেই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিস টিভি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘জঙ্গিবাদ নয় সরকারের লক্ষ্য বিএনপিকে নির্মূল করা’

পরবর্তী

জঙ্গিবাদ: নতুন কর্মপরিকল্পনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো

পরবর্তী

জঙ্গিবাদ: নতুন কর্মপরিকল্পনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো

জঙ্গি জামিনে কঠোর হওয়ার আহ্বান আইনমন্ত্রীর

সর্বশেষ

মহাসড়ক নির্মাণে নতুন সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬

সিনেমায় আর গাইতে নাও পারেন ইমন, কেন?

আগস্ট ২২, ২০২৬

২০২৮ সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজনের বিষয়ে যা ভাবছে চীন

আগস্ট ২২, ২০২৬

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT