চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গি জামিনে কঠোর হওয়ার আহ্বান আইনমন্ত্রীর

মাজহারুল হক মান্না মাজহারুল হক মান্না
৩:৫৩ অপরাহ্ণ ১০, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ থাকা আসামীদের জামিনের ক্ষেত্রে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিতে বিচারপতিদের প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

গুলশানের সন্ত্রাসী হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেছেন, অপরাধীদের বিচারের আওতায় এনে মামলার দ্রুত নিষ্পত্তি করা হবে।

রোববার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট আয়োজিত নবনিযুক্ত বিচারকদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালায় একথা বলেন আইনমন্ত্রী।

অনুষ্ঠানের প্রধান অতিথি আনিসুল হক সাধারণ জনগণের আশা-আকাঙ্ক্ষার কথা বিবেচনায় নিয়ে বিচারকদের বিচারিক দায়িত্ব পালনের আহ্বান জানান। পরে গুলশানের সন্ত্রাসী হামলা নিয়ে কথা বলেন।

তিনি বলেন, ‘এই নৃশংস হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের কাঠগড়ায় সোপর্দ করবো এবং তাদের বিচার করবো। এখন থেকে এইসব মামলায় সাহায্য-সহযোগিতায় (কো-অর্ডিনেশন) যেন কোনো অভাব না হয় সেটা আইন মন্ত্রণালয় দেখবে। এই বিচারগুলো যেন তড়িৎ সরকার সে ব্যবস্থা গ্রহণ করবে।’

সন্ত্রসী হামলা বা এ ধরনের তৎপরতার সাথে যুক্ত জঙ্গিদের উচ্চ আদালতে জামিন পাওয়ার বিষয় নিয়ে মন্তব্য করেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘বিচার বিভাগের উপর কোনো হস্তক্ষেপ না করে আমি শুধু এইটুকু অনুরােধ করবো দেশ ও জাতি আমাদের সকলের। দেশের আইন-শৃঙ্খলা রক্ষার একটা বিরাট গুরুদায়িত্ব বিচার বিভাগের উপর। সেই দিকে লক্ষ্য রেখে তাদের (জঙ্গি) জামিনের ব্যাপারে বিচার বিভাগ তার বিবেচনায় কঠিন হওয়ার জন্যে আমি আবেদন করবো।’

তবে আইনমন্ত্রী বলেছেন, বিচ্ছিন্ন কয়েকটি ঘটনায় কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে দায়ী করা যাবে না।

ট্যাগ: আইনমন্ত্রীজঙ্গি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জঙ্গিবাদ: নতুন কর্মপরিকল্পনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো

পরবর্তী

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিশা দেশাইয়ের বৈঠক

পরবর্তী

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিশা দেশাইয়ের বৈঠক

জঙ্গিবাদ দমনে হচ্ছে পুলিশের বিশেষ ইউনিট

সর্বশেষ

ফাইল ছবি

আকাশ মেঘে ঢাকা, সারাদিনই থাকতে পারে বৃষ্টি

আগস্ট ২৮, ২০২৬

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT