চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বল এখন সরকারের কোর্টে: খালেদা

রাহুল রায় রাহুল রায়
৮:৩৩ অপরাহ্ণ ৩১, মার্চ ২০১৬
রাজনীতি
A A

সংকট নিরসনে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আবারো সংলাপের আহ্বান জানিয়ে বেগম খালেদা জিয়া বলেছেন, বল এখন সরকারের কোর্টে। তিনি আশা করছেন, সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করবে সরকার।

বিএনপির কাউন্সিলের ১১ দিন পর ২০ দলীয় জোটের শরীক ইসলামী ঐক্যজোটের সম্মেলন। সেখানেও প্রধান অতিথি জোটের নেতৃত্ব দেয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বক্তৃতায় তিনি বলেন, কাউন্সিলের পর বিএনপি পুনর্গঠিত হচ্ছে। তবে রাজনৈতিক সংকট নিরসনে আবারও সরকারকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

Banglabid

বিএনপি চেয়ারপারসন বলেন, সরকার সংঘাতের পথ ছেড়ে সংলাপের পথে সমস্যার সমাধান করবে বলে আশা করি। দেশের চরম সংকট উত্তরণে তিনি এ সম্মেলন থেকে সম্মানিত আলেম সমাজকে ঐক্যবদ্ধ ও সোচ্চার হওয়ার আহ্বান জানান।

নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন বিএনপি চেয়ারপারসন বলেন, ‘আপনারা জানেন দেশের আজ কী অবস্থা। গণতন্ত্র নেই। জনগণের সরকার নেই। সুশাসন নেই। সমস্ত প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে। সবখানে নৈরাজ্য। আইনশৃঙ্খলার সীমাহীন অবনতি ঘটেছে। কারও কোনো নিরাপত্তা নেই।

‘জাতীয় অর্থনীতি ছত্রখান হয়ে গেছে। শেয়ারবাজার ও ব্যাংকগুলো লুট হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকেও জনগণের অর্থসম্পদ নিরাপদ নয়। ডিজিটাল ডাকাতি করে সে অর্থ লুটে নিয়ে বিদেশে সম্পদের পাহাড় গড়ে তোলা হচ্ছে। সাধারণ মানুষ রয়েছে সীমাহীন দুঃখ-দুর্দশায়। অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, হত্যা, নারীর সম্ভ্রম হরণ, দুর্নীতি, লুণ্ঠন অতীতের সব সীমা ছাড়িয়ে গেছে। শিক্ষাব্যবস্থা বিপর্যস্ত। তরুণেরা বিপথগামী হচ্ছে’

Reneta

খালেদা জিয়া বলেন, ‘ভিনদেশি সংস্কৃতির আগ্রাসনে আমাদের জাতীয় সংস্কৃতি বিপন্ন। আমাদের জাতীয় স্বার্থ রক্ষায় ক্ষমতাসীনদের কোনো উদ্যোগ নেই। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে বিচ্ছিন্ন ও বন্ধুহীন করে ফেলা হয়েছে। বন্ধুত্বের বদলে গোলামির পথ বেছে নিয়ে শাসকেরা তাদের গদি রক্ষায় ব্যস্ত।’

ইসলামি ঐক্যজোটের সম্মেলনের শুভ কামনা জানিয়ে সন্ত্রাস এবং জঙ্গিবাদ রোধে  সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বেগম খালেদা জিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাবিতে ভাষা-বাচন সমস্যা শনাক্তে কর্মসূচি

পরবর্তী

প্রথম ধাপের চেয়ে নির্বাচন ভালো হয়েছে: সিইসি

পরবর্তী

প্রথম ধাপের চেয়ে নির্বাচন ভালো হয়েছে: সিইসি

পরিবেশ আইন যুগোপযোগী হবে: আইনমন্ত্রী

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT