চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিবেশ আইন যুগোপযোগী হবে: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৯:২৫ অপরাহ্ণ ৩১, মার্চ ২০১৬
পরিবেশ
A A

দেশে পরিবেশ আইন থাকলেও সেই আইন দিয়ে পরিবেশ ধ্বংসকারীদের ঠেকানো যাচ্ছে না। দুর্বোধ্য আর জটিল আইন, সাধারণের মামলা করার সুযোগ না থাকা এবং মামলার ফল পেতে দীর্ঘ প্রক্রিয়ার কারণে পরিবেশ আদালতে মামলায় আগ্রহ কমছে।

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, পরিবেশ আইনকে তাই যুগোপযোগী করতে পদক্ষেপ নেবেন তিনি।

পরিবেশ আদালতের কার্যক্রম নিয়ে দিনব্যাপী সেমিনারের আয়োজন করে পরিবেশ আইনজীবীদের সংগঠন বেলা। সেমিনারে আলোচকরা বলেন, ২১ জেলায় পরিবেশ আদালতের কথা বলা হলেও এখন পর্যন্ত মাত্র ৪টি কার্যকর।

Banglabid

বেলা’র নির্বাহী প্রধান রিজওয়ানা হাসান বলেন, ‘এই আদালতগুলোর দুটো বিষয় দেখার কথা। একটি হচ্ছে, সংরক্ষণ আইনে যতো অপরাধ আছে সেগুলোর বিচার করা। আরেকটি হচ্ছে সংরক্ষণ আইন বাদে অন্য যেসব পরিবেশ আইন আছে সেগুলোর নিরিখে বিচার করবে। পরিবেশ সংরক্ষণ আইন বাদে বাকী পরিবেশ সংক্রান্ত অন্যান্য আইনের বিচার এই আদালতের এখতিয়ারে রাখা হয়নি। তাই পরিবেশ সংক্রান্ত বিপুল পরিমাণ অপরাধ-অভিযোগ এই বিচারের বাইরে রয়ে গেছে’।

বাংলাদেশে ১৬ বছর আগে প্রথম পরিবেশ আইন হয়, পরবর্তীতে সংশোধন করা হয় ২০১০ সালে। দখল, দূষণ, পাহাড় কাটাসহ পরিবেশ ধ্বংসকারীদের নিত্য নতুন কৌশল ঠেকাতে পরিবেশ আাইনের সীমাবদ্ধতার কথা স্বীকার করেন আইনমন্ত্রী।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আমি আগামী দুই-তিন দিনের মধ্যে বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রীর সঙ্গে এই ব্যাপারে বৈঠকে বসবো। তার সঙ্গে বৈঠক শেষে এই ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠকে বসবো। সেখানেই শেষ নয়, এই আইনটি পরিবর্তনের ব্যাপারে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সংশোধন অথবা নতুন একটি আইন প্রনয়ণের মাধ্যমে আরও কার্যকর করার ব্যবস্থা নেবো’।

Reneta

সেমিনারের আলোচকরা পরিবেশ আদালতের ক্ষমতা বাড়ানো ও পরিবেশের ক্ষতি ঠেকাতে বিশেষ ম্যাজিস্ট্রেট কোর্ট চালুর ওপর জোর দেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রথম ধাপের চেয়ে নির্বাচন ভালো হয়েছে: সিইসি

পরবর্তী

‘উড়াল সেতু ধসে সৃষ্টি কর্তার হাত’

পরবর্তী

‘উড়াল সেতু ধসে সৃষ্টি কর্তার হাত’

এগারো বছরে বাংলাভিশন

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT