চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউডের বাজার খেয়ে ফেলছে দক্ষিণী সিনেমা: সালমান খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৫ অপরাহ্ণ ৩০, মার্চ ২০২২
বিনোদন
A A
সেলিব্রিটি ব্যক্তিত্বের ছবি, পটভূমিতে বিভিন্ন ব্র্যান্ডের লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি আইফা অ্যাওয়ার্ড বিষয়ক সাংবাদিক সম্মেলনে হাজির হয়ে সালমান খান বলেছেন: বলিউডের বাজার খেয়ে ফেলছে দক্ষিণী সিনেমা। ওই সংবাদ সম্মেলনে দক্ষিণে বলিউডের ছবি চলে না চললেও বলিউডে দক্ষিণের ছবি কেন তুমুল ব্যবসা করছে তার ব্যাখাও দেন সালমান।

ভারতে দক্ষিণী চলচ্চিত্রের দাপট নতুন নয়। তবে গেল কয়েক বছর থেকে সেই দাপট ছাপিয়ে যাচ্ছে সব কিছুকে। মূলত দক্ষিণী চলচ্চিত্র ‘বাহুবলী’ থেকে শুরু করে সর্বশেষ মুক্তি প্রাপ্ত ‘আআরআর’ যেভাবে বলিউডের বক্স অফিস কাঁপাচ্ছে, তাতে অনেকেই মনে করছেন বলিউড সিনেমার রাজত্বের দিন শেষ হয়ে আসছে। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন বলিউড ভাইজান সালমান খান।

সালমনের মন্তব্য: বলিউডে আরও বেশি করে হিরোইজম ছবি করা উচিত। দক্ষিণী ইন্ডাস্ট্রি আসলে সবসময়েই হিরোইজমে বিশ্বাসী। আমরাও কিন্তু তাই। সিনেমা হল থেকে বেরনোর পর দর্শকরা হিরোইজমই খোঁজে বা চায়। বলিউডে এক-দু’ জন ছাড়া এরকম সিনেমা কেউ বানায় না। আমাদের উচিত এবার থেকে আরও বেশি করে ‘লার্জার দ্যন লাইফ’ গোছের ‘হিরোইজম’ সিনেমা তৈরি করা। আমি তো সেরকমই সিনেমা করছি কেবল। হ্যাঁ, এটা আলাদা বিষয় যে, অনেকেই মনে করছেন আমি ভীষণ একঘেয়ে হয়ে গিয়েছি। হিরোইজম-এর সঙ্গে দর্শকরা ভাল কানেক্ট করতে পারেন। আর এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়।

সালমান আরও যোগ করেন, সেলিম-জাভেদদের সময়ে এই ধরণের ছবি তৈরি করা হত। তবে এখন দক্ষিণী পরিচালকরা সেটাকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। দক্ষিণী সিনেমার অনুরাগীদের সংখ্যা প্রচুর। আর আমিও তো এখন দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করছি। ওদের ফিল্ম মেকিংয়ের স্টাইলই আলাদা। দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির কাহিনীকাররাও ভীষণ পরিশ্রম করতে পারেন। কী সুন্দর কনসেপ্ট ওদের ছবিগুলোর। এমনকী, স্বল্প বাজেটের ছবি তৈরি করলেও দর্শকরা ওদের সিনেমা দেখতে যান।

এরই ভেতর দক্ষিণী ছবি ‘গডফাদার’ এ অভিনয় করতে যাচ্ছেন সালমান খান। তেলুগু সুপারস্টার চিরঞ্জীবী’র আগামী ছবি ‘গডফাদার’ দিয়েই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে সাইন করেছেন ভাইজান। যেটি মালায়ালাম ‘লুসিফার’ ছবির তেলুগু রিমেক হতে যাচ্ছে। যেখানে মূখ্য ভূমিকায় অভিনয় করবেন সালমান।

ট্যাগ: বলিউডসালমান খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যবসায়ী রিয়াজের খুনিদের সাত দিনের মধ্যে গ্রেফতারের দাবি

পরবর্তী

শ্রীমঙ্গলে শুরু হচ্ছে আদর-পূজার ‘নাকফুল’

পরবর্তী
শ্রীমঙ্গলে আদর-পূজার 'নাকফুল' অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীমঙ্গলে শুরু হচ্ছে আদর-পূজার 'নাকফুল'

বাংলাদেশ ক্রিকেটাররা উল্লাসে ভাসছেন, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডে বোলিংয়ে তাসকিন ৩৪, সাকিব ৮-এ

সর্বশেষ

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬

বাউফলে সাংবাদিক ডিবি পরিচয়ে চাঁদাবাজি, মামলা হলেও গ্রেপ্তার নেই

আগস্ট ২৮, ২০২৬

প্রেমের নাটক-সিনেমা বন্ধের লিগ্যাল নোটিশের প্রতিবাদে সাত সংগঠন

আগস্ট ২৮, ২০২৬

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬

ইউটিউবে কাজী মারুফের ‘গ্রিন কার্ড’ দেখে কাঁদছেন দর্শক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT