রাজশাহী নগরীর নিউমার্কেট এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ক্ষুদ্র ব্যবসায়ী রিয়াজের খুনিদের আগামী সাত দিনের মধ্যে গ্রেফতারের দাবি জানানো হয়েছে। অন্যথায় লাগাতার আন্দোলনের কর্মসূচী দেয়া হবে জানিয়েছে তারা।
রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এ ঘোষণা দেয়া হয়।
এ সময় বক্তারা বলেন, হত্যাকাণ্ডের ৯ দিন পার হলেও পুলিশ এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পারে নি। এলাকাবাসীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশ নেয় সামাজিক সংগঠন ‘জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ’।
সংগঠনের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্ত্বে মানববন্ধন চলাকালে আয়োজিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা বাবু প্রশান্ত কুমার সাহা, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল, নিহত রিয়াজের পিতা মধু শেখ ও নিহতের বড়বোন বৃষ্টি।










