চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিশালে নির্মাণাধীন ওয়াটারবাসে আগুন, নাশকতার সন্দেহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫০ পূর্বাহ্ণ ০৭, জুন ২০১৭
জনপদ, বরিশাল
A A
ওয়াটারবাসে আগুন

বরিশাল জেলা প্রতিনিধি: বরিশালের কীর্তনখোলা নদীর তীরবর্তী একটি ডকইয়ার্ডে নির্মাণ কাজ প্রায় সম্পন্ন হওয়া এডভেঞ্চার-৬ নামে একটি ওয়াটারবাস আগুনে পুড়ে গেছে।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে নৌ ও স্থল ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওয়াটারবাসটির ৩টি ফ্লোরে আগুন লেগে সমস্ত ফিটিংস, চেয়ার, ইঞ্জিনসহ ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ওয়াটারবাসটির মালিক।

Banglabid

পুড়ে যাওয়া ওয়াটারবাস এডভেঞ্চার-৬ এক সপ্তাহ পর থেকে চলাচলের কথা ছিলো । এর নির্মাণ ব্যয় প্রায় ১৫ কোটি টাকা।

নিজাম শিপিং লাইন্সের ডকইয়ার্ডে এডভেঞ্চার-৬ ওয়াটারবাসটি ছাড়াও এডভেঞ্চার-৫ নামে আরেকটি ওয়াটারবাস এবং এমভি এডভেঞ্চার-৯ নামে নির্মাণাধীন একটি জাহাজ রয়েছে। ওই দুটি জাহাজের কোন ক্ষতি হয়নি।

ওয়াটারবাসটির মালিক নিজাম শিপিং লাইন্সের সত্ত্বাধিকারী বরিশাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি নিজাম উদ্দিন মৃধা আগুন লাগার ঘটনাটিকে নাশকতা হতে পারে বলে ধারণা করছেন।

Reneta

তিনি সাংবাদিকদের বলেন, গত কয়েকদিন ধরে মিডিয়ায় তার নৌযান পানিতে ভাসনোর কথা ব্যাপকভাবে প্রচার হয়েছে। এতে ঈর্ষান্বিত হয়ে কেউ বা কোন মহল আগুন লাগাতে পারে।

স্থানীয়রা জানান, ডকইয়ার্ডের পাশে একটি মসজিদে শ্রমিক-কর্মচারীরা তারাবিহ নামাজ আদায় করছিলেন। হঠাৎ তারা দেখেন দাউ দাউ করে আগুন জ্বলছে। এরপর মাইকিং করলে স্থানীয়রা সেখানে ছুটে আসেন।

প্রায় এক ঘন্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সময় সেখানে বিদ্যুত ছিল না বলে জানিয়েছে এলাকাবাসী ।

বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শামীম আহসান চৌধুরী জানিয়েছেন, খবর পেয়ে অগ্নিনির্বাপক লঞ্চসহ ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

তাৎক্ষণিক আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি। আগুনের উৎস এবং ক্ষয়ক্ষতি নিরুপনে একটি তদন্ত কমিটি করার কথা বলেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগুনওয়াটারবাসনাশকতাবরিশাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

পরবর্তী

জীবনের জয়গান উৎ​সবে এবার ‘বৈচিত্রময় বাংলাদেশ’

পরবর্তী
জীবনের জয়গান উৎ​সবের সংবাদ সম্মেলনে আয়োজকেরা

জীবনের জয়গান উৎ​সবে এবার ‘বৈচিত্রময় বাংলাদেশ’

জর্জ ক্লুনি ও আমাল ক্লুনি

জর্জ ক্লুনি আর আমাল ক্লুনির যমজ সন্তান

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT