চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যায় নর্থ কোরিয়ার একমাত্র ভরসা বিদেশি ত্রাণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১০ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

নর্থ কোরিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৩৩ এ দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে প্রায় ৪শ’ জন। নিহত ও নিখোঁজের সংখ্যা সরকারের বরাতে নিশ্চিত করেছে জাতিসংঘ এবং আন্তর্জাতিক রেডক্রস।

বন্যা কবলিত এলাকাগুলোতে চলছে তীব্র খাদ্য সঙ্কট। এই অবস্থায় বিদেশি ত্রাণের ওপর খুব বেশি নির্ভর করতে হচ্ছে সরকারকে। তবে শুক্রবার পঞ্চম এবং এখন পর্যন্ত সবচেয়ে বড় নিউক্লিয়ার পরীক্ষাটি চালানোর পর এখনো এ নিয়ে তীব্র বৈশ্বিক সমালোচনার মুখে আছে নর্থ কোরিয়া। পরীক্ষাটির সূত্র ধরে দেশটির ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরও কঠোর হবে বলে ধারণা করা হচ্ছে।

গত ৩০ আগস্ট তাইফুন লায়নরক উত্তরপূর্ব এশিয়ায় আঘাত হানার ফলে নর্থ কোরিয়া এই বন্যার শিকার হয়। বন্যায় বহু ঘরবাড়ি ও ফসলের মাঠ ধ্বংস হয়ে গেছে।

Banglabid

উদ্ধারকর্মীরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। তবে দুর্গম এলাকাগুলো বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি। আর সেই এলাকাগুলোতেই উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছে না। মুসান এবং ইয়োনসা প্রদেশের বেশ কিছু এলাকা বন্যার তোড়ে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে।

জাতিসংঘের অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অব হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ারস জানিয়েছে, নর্থ কোরিয়ায় কমপক্ষে ১ লাখ ৪০ হাজার মানুষের জরুরি ভিত্তিতে সহায়তা প্রয়োজন। দেশটিতে কর্মরত জাতিসংঘের মুরাট সাহিনের মতে, বিপর্যয়টির তীব্রতার মাত্রা ‘স্থানীয় কর্মকর্তাদের এতদিনের অভিজ্ঞতার চেয়েও অনেক ব্যাপক’।

বন্যার ফলাফল প্রাথমিকভাবে যা ধারণা করা হয়েছিল তার চেয়ে অনেক বেশি ব্যাপক এবং ধ্বংসাত্মক হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পিয়ংইয়াংয়ে আন্তর্জাতিক রেডক্রস প্রধান ক্রিস স্টেইনস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নর্থ কোরিয়াবন্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলায় ঈদের শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রদূত

পরবর্তী

যার যার অবস্থান থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবেলা করুন: প্রধানমন্ত্রী

পরবর্তী

যার যার অবস্থান থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবেলা করুন: প্রধানমন্ত্রী

বেঁধে দেয়া দামে বিক্রি হচ্ছে না কোরবানির পশুর চামড়া

সর্বশেষ

জিততে এসেছি, দেখা যাক কী হয়: শরিফুল

আগস্ট ১৯, ২০২৬
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন, ছবি: সংগৃহীত।

বাংলাদেশের গণমাধ্যম আগের যেকোনো সময়ের চেয়ে স্বাধীন: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার হোটেলে আগুন: বিশেষ তদন্ত দল গঠন

আগস্ট ১৯, ২০২৬
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ, ছবি: সংগৃহীত।

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT