চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যার মতো ঘামছেন চঞ্চল চৌধুরী

মুহাম্মাদ আসাদুল্লাহমুহাম্মাদ আসাদুল্লাহ
৯:৫২ পূর্বাহ্ণ ২৩, মে ২০১৭
বিনোদন
A A
চঞ্চল চৌধুরী

চঞ্চল চৌধুরী

চঞ্চল চৌধুরীর সঙ্গে যখন গতকাল সোমবার কথা হয়, তখন ঢাকার তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। চঞ্চলের কণ্ঠ শুনে মনে হচ্ছে, তিনি খুবই ক্লান্ত। যেন নেতিয়ে পড়েছেন। তিনি আছেন টাঙ্গাইলের কালিয়াকৈর এলাকায়। সেখানে গরম আরও বেশি। জানালেন, গরমে যখন ঘরেই টেকা যাচ্ছে না, তখন রেল লাইনের পাশ দিয়ে বাইসাইকেল চালাতে হচ্ছে তাকে। আবু হায়াত মাহমুদের ঈদের নাটক ‘প্রায়শ্চিত্ত’র শুটিং হচ্ছে। কালিয়াকৈরে চঞ্চলের সঙ্গে আছেন মামুনুর রশীদ, ঊর্মিলা শ্রাবন্তী কর, তাসনুভা তিশা। সবাই পড়েছেন তীব্র গরমের কবলে। সারাদিন ঘেমেছেন। কয়েক লিটার পানি ঘামের সাথে বের হয়েছে।

গরমের অবস্থা বর্ণনা করতে দিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘আজ কালিয়াকৈরে শুটিং করছি। এ জীবনে যত কষ্ট সহ্য করেছি, আজ এক দিনেই তার চেয়ে বেশি কষ্ট সহ্য করতে হচ্ছে। কারণ রেললাইনের পাশে সাইকেল চালানোর দৃশ্য ছিল। রেল ক্রসিংয়ে আটকে থাকা। আর এই সময়টায় খা খা রোদ। সব কিছু যেন পুড়ছে। সারা দিনে কয়েক লিটার ঘাম ঝরছে। খুব অসুস্থ আর ক্লান্ত লাগছে। কিন্তু ঈদের কাজ। করতেই হবে। এত গরম জীবনে সহ্য করিনি।’

গরম থেকে বাঁচার জন্য সারা দিন লেবুর সরবত আর স্যালাইন খাচ্ছেন তারা। বললৈন, ‘পানি, লেবুর সরবত, স্যালাইন না খেলে মারাই যেতাম। সারা দিন একজন মানুষ ঘামলে তার বাঁচার কথা না। বন্যার মতো ঘাম বের হচ্ছে। খুবই কষ্ট হচ্ছে শুটিং করতে। ঢাকায় শুটিং হলে একটা শট নিয়ে আধঘণ্টা এসির ভেতর বসা যায়। ঢাকার সব শুটিং হাউজে মেকআপ রুমে এসি আছে। এখানে তেমন কিছু নেই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চঞ্চল চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

জুন ৮, ২০২৬

‘পরিকল্পনা একটাই, ভালো ক্রিকেট খেলতে হবে, জিততে হবে’

জুন ৮, ২০২৬

ড. ইউনূস-নুরজাহানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

জুন ৮, ২০২৬

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ব্যক্তিগত কর্মকর্তাদের বেতন নির্ধারণ, মূল বেতন ৩২ হাজার টাকা

জুন ৮, ২০২৬

কিশোরগঞ্জে বজ্রপাতে পুরোহিতের মৃত্যু

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT