চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যার অজুহাতে রাজধানীর চালের বাজারে যে প্রভাব

জাকিয়া আক্তার জাকিয়া আক্তার
৩:৩১ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০১৭
অর্থনীতি
A A

রাজধানীর বিভিন্ন বাজারের পাইকারী ও খুচরা ব্যবসায়ীরা বলছেন, বিভিন্ন জেলায় বন্যার কারণে চাল আমদানি কম। রাইস মিল মালিকরাও চাল গুদামে রেখে দেয়ায় চালের বাজারে এক ধরনের দাম সংকট তৈরি হয়েছে। রাজধানীসহ সারাদেশে চালের দাম বেড়েছে বলে জানিয়েছেন তারা।

তবে, মোটা চালের তুলনায় চিকন চালের দাম বেড়েছে বেশি।

রাজধানীর কারওয়ান বাজারে কুমিল্লা রাইস এজেন্সির সারোয়ার চ্যানেল আই অনলাইনকে বলেন, মিল মালিকরা মৌসুমের সময়ে কম দামে ধান কিনে মজুদ করেছেন। আর এখন মৌসুমের শেষে বাজারে ধান কম থাকায় চালের দাম বাড়িয়ে দিয়েছেন।

Banglabid

তিনি দাবি করেন, মোটা চালের দাম কেজি প্রতি ৩ থেকে সাড়ে ৩ টাকা বেড়েছে। চিকন চাল বেড়েছে কেজিতে ৪ থেকে সাড়ে ৪ টাকা।

চাল ব্যবসায়ী মানিক চ্যানেল আই অনলাইনকে বলেন, ১৫ দিনের ব্যবধানে চালের বাজারে আগুন। গুদামে কোন চাল নেই, চাল আমদানি হচ্ছে না; সে কারণে বাজারে চাল পর্যাপ্ত পরিমাণে নেই।

তার দেওয়া হিসাবে: ১৫ দিন আগেও জিরা নাজির প্রতি কেজি বিক্রি হতো ৩৯ টাকায় যা এখন ৪ থেকে ৫ টাকা বেড়ে ৪৩-৪৪ টাকায় বিক্রি হচ্ছে। পাইজাম প্রতি কেজি ৪ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪৪ টাকায়। অরিজিনাল নাজির চালও প্রতি কেজি ৬ টাকা বেড়েছে। মিনিকেট চাল কেজি প্রতি ৭ ও বিআর২৮-চাল কেজি প্রতি বেড়েছে ৬ টাকা।

Reneta

হঠ্যাৎ করে চালের দাম বৃদ্ধি কেন?

ব্যবসায়ী মানিক বলেন, মিলের মালিকরা পর্যাপ্ত পরিমাণে চাল আমদানি করছেন না, পাইকারীভাবে চাল বেশি টাকায় কিনে আনায় চালের দাম বেড়ে গেছে। সামনে রোজা তাই চালের দামে আরো প্রভাব পড়বে বলে মনে করেন তিনি।

চালের দাম বৃদ্ধির কারণ নিয়ে চ্যানেল আই অনলাইনকে কয়েকটি কারণ বলেছেন কুমিল্লা রাইস এজেন্সির মালিক সারোয়ার।

তিনি বলেন, অনেক জেলার ধান বন্যার পানিতে তলিয়ে গেছে। অগ্রহায়ণেও ফসল ডুবে যাওয়ায় চালের সংকট। ভারত থেকেও চাল আমদানি বন্ধ থাকাও একটি কারণ বলে দাবি করেন তিনি।

তবে, সাধারণ মানুষের প্রশ্ন: বন্যায় ক্ষতিগ্রস্ত ধান বাজারে আসতো আরো পরে। এখনই তার প্রভাব কেন!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তথ্য প্রযুক্তিখাতে বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের পাশে জাতিসংঘ

পরবর্তী

বাবা মেয়ের পুল টাইম

পরবর্তী

বাবা মেয়ের পুল টাইম

হাশমির ডাক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির দৃশ্য, রাস্তায় যানবাহন ও রিকশা চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে যে হালচাল

আগস্ট ১৯, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন স্বচ্ছভাবে করতে চান ইসি

আগস্ট ১৯, ২০২৬

কলকাতায় হোটেলে আগুন, ৫ বাংলাদেশিসহ নিহত ৯

আগস্ট ১৯, ২০২৬

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT