চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বজ্রপাত ও শিলাবৃষ্টিতে ৫ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৮ অপরাহ্ণ ৩০, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A

সারাদেশে বজ্রপাত ও শিলার আঘাতে ৫ জনের মৃত্যু হয়েছে। রংপুরের বদরগঞ্জ ও গঙ্গাচড়ায় ২ জন, কিশোরগঞ্জের ভৈরবে ১ জন ও দিনাজপুরের পার্বতীপুরে ১ জনের মৃত্যু হয়েছে। মাগুরার দহরসিংড়ায় শিলার আঘাতে মারা গেছে ১ জন।

মধ্য চৈত্রের বিকেলে রাজধানী ঢাকায় দমকা হাওয়া ও ধূলিঝড়ের পর স্বস্তির বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টির আগে ধূলিঝড়ে পথচারীদের দুর্ভোগ পোহাতে হয়। পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রামসহ দেশের উত্তরের কয়েকটি জেলায় শিলাবৃষ্টি ও ঝড় হয়েছে। এতে বাড়িঘরসহ ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।

লালমনিরহাটে ১০ মিনিট স্থায়ী শিলাবৃষ্টিতে জেলার হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় বসত-বাড়িসহ ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এসব এলাকার টিনের চালা ভেঙে গেছে। এছাড়াও ভুট্টা ও ইরি-বোরোসহ সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহযোগিতার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে আবেদন করা হবে।

গাইবান্ধার পলাশবাড়ী, সাঘাটা, গোবিন্দগঞ্জ ফুলছড়ি উপজেলার শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শিলাবৃষ্টির আঘাতে পলাশবাড়ীতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টিতে হরিপুর উপজেলার বরুয়াল ও বনগাঁ গ্রামের হাজারেরও বেশী ঘরবাড়ির ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।

ট্যাগ: বজ্রপাতলিড নিউজশিলাবৃষ্টি
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

মার্করাম তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার ম্যাচে ফেরা

পরবর্তী

প্যালেস্টাইন সীমান্তে ইসরায়েলি বাহিনীর গুলি, বহু হতাহত

পরবর্তী

প্যালেস্টাইন সীমান্তে ইসরায়েলি বাহিনীর গুলি, বহু হতাহত

‘খাঁচা’র দখলে তিন গুরুত্বপূর্ণ পুরস্কার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যা, নিখোঁজ ২০ জনের বেশি

আগস্ট ৩১, ২০২৬
ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো

যুক্তরাষ্ট্রের আটককেন্দ্র থেকে ছবি প্রকাশ করলেন মাদুরো

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে আরও এক ব্যাংকে নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা: জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

আগস্ট ৩১, ২০২৬

ঢাবি শিক্ষিকা মোনামির ব্যক্তিগত তথ্য ফেসবুকে, থানায় জিডি

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT