চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছর সেরা ছবি যৌথভাবে ‘ফাগুন হাওয়ায়’ ও ‘ন ডরাই’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

২০১৯ সালের শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছে যৌথভাবে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়ায়’ ও স্টার সিনেপ্লেক্স প্রযোজিত ‘ন ডরাই’।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেলে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এমন তথ্য নিশ্চিত করেছে তথ্য মন্ত্রণালয়।

গেল বছর ফেব্রুয়ারিতে দেশব্যাপী ৫২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় বায়ান্নর ভাষা আন্দোলন নিয়ে নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’, একই বছরে মুক্তি পায় তানিম রহমান অংশু পরিচালিত ছবি ‘ন ডরাই’।

Banglabid

‘ফাগুন হাওয়ায়’ চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও নুসরাত ইমরোজ তিশা। এছাড়াও অভিনয় করেছেন বলিউডের যশপাল শর্মা, শহীদুল আলম সাচ্চু, আবুল হায়াত, আফরোজা বানু, ফারুক হোসেন, রওনক হাসান, সাজু খাদেম, আজাদ সেতু, হাসান আহমেদ ও নুসরাত জেরীসহ অনেকে।

এদিকে গত বছরের ২৯ নভেম্বর মুক্তি পাওয়া ‘ন ডরাই’ সার্ফিং নিয়ে নির্মিত দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র। কক্সবাজারের এক তরুণ নারী সার্ফারের বাস্তব জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে এ ছবিটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুনেহরা বিনতে কামাল। আরও আছেন- সাঈদ বাবু, শরীফুল রাজসহ অনেকে।

চলতি বছর ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিতে জুরি বোর্ড গঠন করে সরকার। গঠিত বোর্ড সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো মূল্যায়ন করে পুরস্কারপ্রাপ্তদের নাম সুপারিশ করেন। তারই ভিত্তিতে নাম ঘোষণা করা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ীদের নাম।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজাদ সেতুআফরোজা বানুআবুল হায়াতইমপ্রেস টেলিফিল্মতৌকীরতৌকীর আহমেদফরিদুর রেজা সাগরফাগুন হাওয়ায়ফারুক হোসেনযশপাল শর্মারওনক হাসানলিড বিনোদনশহীদুল আলম সাচ্চুসাজু খাদেমহাসান আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ই-রিকশা নিয়ে নানা পরিকল্পনা ও বিধিনিষেধ জানালেন প্রতিমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬

ভূমধ্যসাগরে নৌকায় খাবার-পানি ছিল না, ৯ বাংলাদেশিসহ ১১ জনের মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬

বুটজোড়া তুলে রাখার পথে রোনালদো, অবসর নিয়ে দিলেন স্পষ্ট ইঙ্গিত

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ: প্রভোস্টের পদত্যাগ দাবি

আগস্ট ১৭, ২০২৬
ছবি: মিশরে হামাস নেতাদের সঙ্গে কুশনারের বৈঠক।

হামাস নেতাদের সঙ্গে কুশনারের বৈঠক, গাজায় কী চায় যুক্তরাষ্ট্র?

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT