চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছরের টপ স্কোরার হচ্ছেন কে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০০ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

চলতি বছর শেষ হতে আর মাত্র কয়েকদিন। এই মুহূর্তে ক্লাবের জার্সিতে নিজেদের সেরা ফর্ম দেখাচ্ছেন ফুটবলের দুই মহারথী ক্রিস্টিয়ানো এবং লিওনেল মেসি। ২০১৮ ক্রীড়াবর্ষে শীর্ষ গোলদাতা হিসাবে শেষ করতে মরিয়া দু’জনই।

শনিবারের লা লিগা ম্যাচে গোল পেয়েছেন মেসি। ফলে তার গোলসংখ্যা এই মুহূর্তে ৫১। অন্যদিকে রোমার বিরুদ্ধে বড়ো ম্যাচে গোল পাননি রোনালদো। তার গোলসংখ্যা এখন ৪৬।

তবে এখনও কিছুটা সুবিধা রয়েছে রোনালদোর। কারণ, মেসির হাতে এ বছর আর একটিও ম্যাচ বাকি নেই। বার্সা পরবর্তী ম্যাচ খেলবে গেটাফের বিরুদ্ধে ৭ জানুয়ারি। সেখানে রোনালদোর হাতে রয়েছে দু’টি ম্যাচ। জুভেন্টাস জার্সিতে রোনালদোদের পরবর্তী ম্যাচ আলান্টার বিরুদ্ধে ২৬ ডিসেম্বর।

এখনও পর্যন্ত ক্লাবের জার্সিতে ৪৭ গোল এবং দেশের জার্সিতে ৪ গোল করেছেন মেসি। অন্যদিকে ক্লাবের জার্সিতে রোনালদো করেছেন ৪০ এবং দেশের জার্সিতে ৬ গোল।

তবে তালিকায় রয়েছেন আরও কয়েজকন তারকা। তৃতীয় স্থানে রয়েছেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেওনডোস্কি (৪৬) গোল। চতুর্থ স্থানে রয়েছেন লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ (৪২)।

এদিকে, চ্যাম্পিয়ন্স লিগে গত এক দশক ধরে রাজত্ব করে যাচ্ছেন মেসি এবং রোনালদো। দু’জনেই চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ গোলদাতা হয়ে সোনার বুট জিতেছেন। তবে চলতি মৌসুমে চ্যাম্পিয়ন লিগে তেমন ছন্দে পাওয়া যাচ্ছে না রোনারদোকে।

অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগে নিজের আধিপত্য ফের বিস্তার করতে মরিয়া মেসি। গ্রুপ পর্যায়ে ৪ ম্যাচে ইতিমধ্যেই ৬ গোল হয়ে গেছে আর্জেন্টিনা তারকার। তবে সোনার বুটের লড়াইয়ে রোনালদো ছাড়াও আরও অনেক তারকা আছেন যারা মেসিকে রীতিমতো টেক্কা দিতে প্রস্তুত।

মেসিকে টেক্কা দেয়ার তালিকায় সবার প্রথমে রয়েছেন জার্মান চ্যাম্পিয়ন বায়ার্নের পোলিশ তারকা লেওনডোস্কি। চলতি মৌসুমে বায়ার্ন তেমন ফর্মে নেই। তবে গোলের সামনে রীতিমতো নিজের সেরাটা দিচ্ছেন লেওনডোস্কি। চ্যাম্পিয়ন্স লিগে ৬ ম্যাচে করে ফেলেছেন ৮ গোল। ফলে মেসিকে টেক্কা দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে সোনার বুট জেতার অন্যতম দাবিদার তিনি।

মেসিকে টেক্কা দেয়ার জন্য তালিকায় রয়েছেন জাতীয় দলে তার সতীর্থ জুভেন্টাসের পাওলো দিবালাও। রোনালদো তেমন গোল না পেলেও, তার সতীর্থ ফুল ফোটাচ্ছেন চ্যাম্পিয়ন্স লিগে। পাঁচ ম্যাচে ইতিমধ্যেই ৫ গোল রয়েছে তার নামের পাশে।

ইতালিয়ান ফুটবলে বেশ নজর কেড়েছেন বসনিয়ায় জাতীয় দলের এডিন জেকো। গত মৌসুমে নিজের দল রোমাকে সেমিফাইনালে নিয়ে গিয়েছিলেন। ১২ ম্যাচে করেছিলেন ৮ গোল। চলতি মৌসুমেও তার গোলক্ষুধা অব্যাহত। ইতিমধ্যেই নতুন মৌসুমে চার ম্যাচে ৫ গোল করেছেন। ফলে মেসি-সহ বাকিদের রীতিমতো টেক্কা দিতে তৈরি তিনিও।

তালিকায় রয়েছেন ব্রাজিলিয়ান ম্যাজিশিয়ান নেইমারও। প্যারিস সাঁ সাঁ’র হয়ে প্রতি ম্যাচেই নিজের সেরাটা দিচ্ছেন। মেসিকে টপকে সোনার বুট জেতার অন্যতম দাবিদার তিনি। ৬ ম্যাচে ইতিমধ্যেই ৫ গোল করে ফেলেছেন তিনি।

চ্যাম্পিয়ন্স লিগে প্রায় প্রতি মৌসুমেই অনেক অনামি তারকা নজর কাড়েন টুর্নামেন্টের শুরু থেকে। চলতি মৌসুমেও চিত্রটা অনেকটা তেমনই। চ্যাম্পিয়ন্স লিগে অন্যতম আলোচিত মুখ মালির জাতীয় দলের এই ফুটবলার। পর্তুগিজ ক্লাব এএফসির পোর্তোর হয়ে ইতিমধ্যেই গ্রুপ পর্যায়ে ৬ ম্যাচে ৫ গোল করেছেন তিনি। ফলে সোনার বুট জেতার অন্যতম দাবিদার তিনিও।

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগমেসিরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৩০০ এমপির কাছে ৩০০ সিনেপ্লেক্স চাই : বাপ্পী চৌধুরী

পরবর্তী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন লতিফ সিদ্দিকী

পরবর্তী
সোহেল হাজারী-লতিফ সিদ্দিকীর সমর্থকদের সংঘর্ষ-টাঙ্গাইল

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন লতিফ সিদ্দিকী

আওয়ামী লীগে থাকা ‘রাজাকারে’র তালিকা দিলেন রিজভী

সর্বশেষ

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা গ্যাস বন্ধ

আগস্ট ২৫, ২০২৬

আলভারেজ নাটকে নতুন মোড়, অ্যাটলেটিকো-বার্সা নাকি আর্সেনাল, কোথায় ঠিকানা

আগস্ট ২৫, ২০২৬

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT