চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছরজুড়ে ‘বাংলাবই-চ্যানেল আই অনলাইন সেরা পাঠক’ প্রতিযোগিতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০১৮
শিল্প সাহিত্য
A A

অনলাইন বুকশপ ‘বাংলাবই’ ও ‘চ্যানেল আই অনলাইন’ মিলে বছরব্যাপী আয়োজন করছে “বাংলা বই-চ্যানেল আই অনলাইন সেরা পাঠক-২০১৮” প্রতিযোগিতা।

২০১৮ সালে প্রকাশিত যেকোনো বইয়ের উপর রিভিউ লিখে প্রতি ১৫ দিন পর পর অর্থাৎ মাসে দুইজন সেরা রিভিউ লেখক জিতে নেবেন বাংলাবইয়ের সৌজন্যে এক হাজার টাকার গিফট ভাউচার যা দিয়ে পাঠক বাংলাবই থেকে তার পছন্দের এক হাজার টাকার বই কিনতে পারবেন।

সোমবার চ্যানেল আই কার্যালয়ে বাংলাবই ও চ্যানেল আই অনলাইনের মধ্যে এ বিষয়ে সমঝোতা স্মারকে সই করেন চ্যানেল আইয়ের জেনারেল ম্যানেজার (রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট) তাহমিনা শারমিন রুমকী এবং বাংলাবইয়ের ম্যানেজিং পার্টনার মিজান চৌধুরী।

Banglabid

সেসময় চ্যানেল আই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খান, ডিজিটাল অ্যান্ড মাল্টিমিডিয়া এডিটর তৌফিক আহমেদ এবং ইনপুট এডিটর ফাহমিদা আখতার উপস্থিত ছিলেন।

আয়োজন প্রসঙ্গে মিজান চৌধুরী বলেন, ‘এটি একটি পাক্ষিক প্রতিযোগিতা। ১৫ দিন পর পর একজন করে সেরা পাঠক নির্বাচন করা হবে। এভাবে মাসে দুইজনকে এক হাজার করে মোট দুই হাজার টাকার গিফট ভাউচার দেওয়া হবে। যে ভাউচার দিয়ে পাঠক বাংলাবই থেকে পছন্দের যেকোনো বই কিনতে পারবেন।  প্রতি মাসের ১৫ তারিখ রাত ১২ টা এবং ৩০/৩১ তারিখ রাত ১২ টা পর্যন্ত রিভিউ মেইল করতে হবে।

রিভিউ পাঠানোর ঠিকানা: sherapathok@gmail.com. সঙ্গে অবশ্যই রিভিউ লেখকের নাম, ছবি ও মোবাইল নম্বর পাঠাতে হবে।

Reneta

মিজান চৌধুরী বলেন, বাংলাবই ও চ্যানেল আই অনলাইনের এই আয়োজনের মাধ্যমে পাঠক আরও বেশি বই পড়ায় আগ্রহী হয়ে উঠবে বলে আমরা আশা করি।

তাহমিনা শারমিন রুমকী বলেন, ‘বইমেলার মাস ফেব্রুয়ারি জুড়ে চ্যানেল আই অনলাইন ও রকমারি ডটকম মিলে “সেরা পাঠক-২০১৮” নামে একটি প্রতিযোগিতার আয়োজন করে। এর মাধ্যমে প্রতি সপ্তাহে দুইজন পাঠককে ১,৫০০ টাকার বুক কুপন উপহার দেওয়া হয়। পাঠকদের বিপুল আগ্রহের ভিত্তিতে চ্যানেল আই অনলাইন বছরব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করার কথা ভাবতে থাকে। এই সময়ে এগিয়ে আসে বাংলাবই। আশা করি বইমেলার মতো এই আয়োজনও পাঠকদের মাঝে সাড়া ফেলবে এবং পাঠককে বই পড়ায় উৎসাহিত করবে।’

বিচারকমণ্ডলী সেরা লেখা বাছাই করার পর রিভিউ লেখককে পুরষ্কার দেওয়ার পাশাপাশি সেরা লেখাটি চ্যানেল আই অনলাইনে প্রকাশ করা হবে।

বছর শেষে বড় পরিসরে সেরা পাঠক প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা আছে বলেও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

নেপালে রানওয়েতে ধরা পড়ে ত্রুটি, ৭ ঘণ্টা পর ঢাকায় ১২৭ যাত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প

আগস্ট ১৭, ২০২৬
ছবি: তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন।

সহজ বাংলা ভাষায় লিখিত তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT