চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনালে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০১ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০১৯
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

অপরিচিত প্রতিপক্ষ মঙ্গোলিয়া। খানিকটা সংশয় ছিলই, যদি কোনো অঘটন ঘটে! শেষ পর্যন্ত সেরকম কিছু ঘটেনি। বরং পুরো ম্যাচে একচ্ছত্র আধিপত্য নিয়ে খেলে বঙ্গমাতা আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৯ গোল্ডকাপের ফাইনালে উঠে গেছে বাংলাদেশ।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আসরের দ্বিতীয় সেমিফাইনালে মঙ্গলবার মঙ্গোলিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের মেয়েরা। ৪মে ফাইনালে স্বাগতিকদের প্রতিপক্ষ শক্তিশালী লাওস।

নিজেদের মাঠ, চেনা দর্শকদের সামনে যথারীতি ছড়ি ঘুরিয়েছে বাংলাদেশই। খেলার শুরুর মূহুর্ত থেকেই গোলের সুযোগ তৈরি করেছে স্বাগতিকরা। দুই উইং দিয়ে মার্জিয়া ও সানজিদার আক্রমণ ছিল চোখে পড়ার মতো।

Banglabid

প্রথম ৪৫ মিনিট অনেকগুলো সুযোগ হাতছাড়া হয়েছে বাংলাদেশি মেয়েদের পায়ে। নিজেদের রক্ষণকে দেয়াল বানিয়ে রেখেছিল মঙ্গোলিয়ান মেয়েরা। বিশেষ করে তাদের গোলরক্ষক। তার কাছেই বারবার ব্যর্থ লাল-সবুজ ফরোয়ার্ডরা।

চোটের কারণে সেমিতে ছিটকে যাওয়া দুই ফরোয়ার্ড স্বপ্না-কৃষ্ণার পরিবর্তে মাঠে নামা সাজেদা একাধিক সুযোগ হারিয়েছেন। ১৬ মিনিটে সানজিদার দ্রুতগতির এক শট ফিরেছে বারে লেগে।

তবে প্রতিপক্ষ হিসেবে মঙ্গোলিয়ান মেয়েরাও খেলেছে নেতিবাচক ফুটবল। নিজেদের রক্ষণে বেশিরভাগ সময়ে ১১ খেলোয়াড়কেই খেলিয়েছে দলটি। গোলকিকের সময়ও অপচয় করেছে বেশ সময়!

Reneta

অবশেষে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে এসে বাংলাদেশের খেলায় প্রাণ ফিরিয়ে দেন মনিকা চাকমা। মাঝমাঠ থেকে মঙ্গোলিয়ান রক্ষণে প্রবেশের চেষ্টা ছিল, সুযোগ বুঝে ডান পাশ থেকে মনিকার দিকে ভলি করেন সাজেদা। প্রথমে সেই বল হেডে রিসিভ করেন মনিকা, পরে ডি-বাক্সের বাইরে থেকে চালান বাঁ-পায়ে সপাটে শট। রংধনুর মতো খানিকটা বেঁকে গিয়ে মঙ্গোলিয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জড়িয়ে যায় জালে!

ম্যাচের ৫৭ মিনিটে আরও একটি দূরপাল্লার শটে দ্বিতীয় গোলটি প্রায় পেয়েই যাচ্ছিল বাংলাদেশ। ৩০ গজ দূর থেকে নেয়া মারিয়া মান্ডার শট হাত ছুঁয়ে ফিরিয়ে দেন মঙ্গোলিয়ান গোলরক্ষক।

প্রথম গোল করেছেন, ৬৯ মিনিটে দ্বিতীয় গোলের উৎসও হয়েছেন মনিকা চাকমা। তার তড়িৎ এক রক্ষণচেরা পাসে প্রতিপক্ষ গোলরক্ষককে বোকা বানান মার্জিয়া।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সাজেদার বদলি হয়ে মাঠে নেমে বাংলাদেশের খেলার গতি বাড়ান তহুরা খাতুন। দুরন্ত গতিতে একাধিকবার মঙ্গোলিয়ান রক্ষণে ঢুকে ভীতি ছড়িয়েছেন এ ফরোয়ার্ড। ফল, ৮৪ মিনিটে তুলে নিয়েছেন গোলও। ডি-বক্সের বাইরে থেকে তার নেয়া শট ড্রপ করে ঠাই নেয় জালে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অনুমোদন পেল কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক নির্মাণ প্রকল্প

পরবর্তী

‘জাতীয় পতাকার সঙ্গে জার্সির সম্পর্ক টানা ভুল ধারণা’

পরবর্তী

‘জাতীয় পতাকার সঙ্গে জার্সির সম্পর্ক টানা ভুল ধারণা’

জনশুমারী ও গৃহ গণনা ২০২১ সালে: পরিকল্পনা মন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন, প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

প্রথম দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে যে বার্তা ইরানের

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী, জানালেন শামা ওবায়েদ

আগস্ট ২২, ২০২৬

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT