চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বউয়ের ফাইনাল দেখতে দল ছেড়ে অস্ট্রেলিয়ায় স্টার্ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৮ অপরাহ্ণ ০৬, মার্চ ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের বিপক্ষে ৮ মার্চ ২০২০ নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নামবে অস্ট্রেলিয়া। মেলবোর্নের ফাইনালে স্বাগতিক স্কোয়াডে আছেন অজি পেসার মিচেল স্টার্কের স্ত্রী উইকেটরক্ষক-ব্যাটার অ্যালিসা হিলি। গুরুত্বপূর্ণ ম্যাচে বউ খেলবে আর স্বামীর মাঠে থাকা হবে না, তা কি হয়! দলকে সাউথ আফ্রিকায় রেখে তাই দেশে ফিরে এসেছেন স্টার্ক।

৭ মার্চ সাউথ আফ্রিকার বিপক্ষে পচেফস্ট্রুমে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলার কথা অস্ট্রেলিয়ার। একদিন পরেই স্ত্রীর ফাইনাল ম্যাচ। আবার কবে এমন ফাইনাল দেখার সুযোগ হবে সে চিন্তা করে ম্যাচ দেখার অনুমতি চেয়েছিলেন স্টার্ক। ধারণা করা হচ্ছে মেয়েদের ফাইনালে দর্শক সংখ্যা হতে পারে ৯০ হাজারেরও বেশি!

সবদিক বিবেচেনায় দলের অন্যতম সেরা বোলারকে দেশে ফেরার অনুমতি দিয়েছেন অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার, ‘বউকে নিজ মাটিতে বিশ্বকাপের ফাইনালে খেলতে দেখার সুযোগ জীবনে একবারই আসে। অ্যালিসার খেলাটাও তাই মিচ দেখতে চেয়েছে।’

Banglabid

সাউথ আফ্রিকার বিপক্ষে এমনিতেই আগেভাগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হেরে বসে আছে অস্ট্রেলিয়া। নিয়মরক্ষার ম্যাচে স্টার্ককে আটকে রাখার কোনো অর্থ খুঁজে পাননি ল্যাঙ্গার। একইসঙ্গে অজি কোচ জানিয়ে দিয়েছেন, ভবিষ্যতে তিন ফরম্যাটের ক্রিকেটে যথেষ্ট বিশ্রাম দিয়েই খেলানো হবে দলের অন্যতম সেরা পেসারকে।

‘আমরা কয়েকদিন ধরেই আলোচনা করছি যে এই গ্রীষ্মে যতটা সম্ভব তিন ফরম্যাটের ক্রিকেটে মিচকে ছাড় দিয়ে খেলানো যায়। এজন্য সে দলের অন্যদের থেকে একটু আগেভাগেই দেশে ফিরে গেছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যালিসা হিলিমিচেল স্টার্ক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকায় বছরের প্রথম অ্যানিমেশন ছবি

পরবর্তী

আইন, বিচারক, শাসকদলের ভূমিকা ও পিরোজপুরের দৃষ্টান্ত

পরবর্তী

আইন, বিচারক, শাসকদলের ভূমিকা ও পিরোজপুরের দৃষ্টান্ত

আমার ক্যারিয়ারে এতো বড় প্রাপ্তি আর নেই: ফেরদৌস

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT