চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় বিক্রি ৬৫ কোটি টাকারও বেশি নাকি ৫০ কোটি

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
১০:৪৫ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০১৭
অর্থনীতি
A A

অতীতের সব রেকর্ড ছাপিয়ে এবারের বইমেলায় ৬৫ কোটি ৪০ লাখ টাকার বই বিক্রি হয়েছে যা গত বছরের তুলনায় ২৪ কোটি ৯০ লাখ টাকা বেশি।

বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ বই বিক্রির এ তথ্য নিশ্চিত করেছেন।

ড. জালাল আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, গতবার পুরো মেলায় ৪০ কোটি ৫০ লাখ টাকার বই বিক্রি হয়েছিল। ‘এবার ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত স্টল মালিকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য এবং আজকের সম্ভাব্য বিক্রি যোগ করলে বলা যায় যে, এ বইমেলায় মোট ৬৫ কোটি ৪০ লাখ টাকার বই বিক্রি হয়েছে।’

Banglabid

অন্যান্য বছরের মতো বইমেলায় বাংলা একাডেমির বই ৩০ শতাংশ এবং অন্যান্য প্রতিষ্ঠানের বই ২৫ শতাংশ কমিশনে বিক্রি হয়েছে। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলা একাডেমি মোট ১ কোটি ৫৪ লাখ ৫৪ হাজার ৩০৬ টাকার বই বিক্রি করে। ২০১৬ সালের তুলনায় এই বিক্রি ২২ লাখ টাকা বেশি।

তবে মোট বই বিক্রি নিয়ে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির তথ্যে কিছুটা ফারাক রয়েছে। তাদের ধারণা, এ বছর বাংলা একাডেমির বই ছাড়া মেলায় অংশ নেওয়া প্রকাশকদের বিক্রির পরিমাণ ৫০ কোটি টাকা হতে পারে।

সমিতির পরিচালক খান মাহবুব আলম বলেন, বিক্রির বিষয়ে এখনই চূড়ান্ত বলতে পারেবো না। তবে আনুমানিক ৫০ কোটি টাকার বই বিক্রি হয়ে থাকতে পারে।

Reneta

মেলায় বিক্রি কেমন হচ্ছে জানতে চাইলে ব্রাইটস্টার পাবলিকেশন্সের কর্ণধার আলমগীর মল্লিক মেলার শেষ দিন চ্যানেল আই অনলাইনকে বলেন, গত বছরের চেয়ে এবার বেশি হয়েছে কি না তা এখনই বলতে পারবো না। তবে বিক্রি মোটামুটি ভাল হয়েছে।

এবারের মেলায় অন্যান্য বছরের তুলনায় ক্রেতা-দর্শনার্থী বেশি হয়েছে বলে জানিয়েছে মেলা কমিটি। কমিটির তথ্যমতে, ২০১৭ সালের মেলায় এক কোটি ১০ লাখ লোকের সমাগম হয়েছে। আগামী বছর এই সংখ্যা আরো বাড়বে বলে তাদের ধারণা।

অন্য বছরের চেয়ে মেলায় এবার মান সম্পন্ন বই বেশি এসেছে বলেও জানায় আয়োজক কমিটি। তবে আগামী বছর বইয়ের মান যাচাই করে দাম ঠিক করে দেওয়ার পরিকল্পনা আছে।

পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বই মেলা সমাপণি অনুষ্ঠানের মাধ্যমে শেষ হলো আজ। এ বছর সোহরাওয়ার্দী উদ্যানে মোট ৪০৯টি প্রতিষ্ঠানকে ৬৬৩টি ইউনিট বরাদ্দ দেয়া হয়। আর বাংলা একাডেমি প্রাঙ্গণে ১৫টি প্রতিষ্ঠানকে দেয়া হয় ১৫টি প্যাভিলিয়ন। এবারের মেলায় নতুন বইয়ের সংখ্যা ৩ হাজার ৬৪৬টি।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বইমেলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঠেঙ্গারচরকে সন্দ্বীপের আদি ভূমি দাবি করে মানববন্ধন

পরবর্তী

রাজধানীর বিভিন্ন স্থানে পরিবহন শ্রমিকদের ভাংচুর-সংঘর্ষ

পরবর্তী

রাজধানীর বিভিন্ন স্থানে পরিবহন শ্রমিকদের ভাংচুর-সংঘর্ষ

মাহেরশালা আলী

হতাশাকে জয় করেছেন মাহেরশালা আলী

সর্বশেষ

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT