চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় জান্নাতুল বাকেয়া কেকার ‘বঙ্গবন্ধুর ভাবনায় নারী উন্নয়ন ও স্বাস্থ্য ব্যবস্থা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৬ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০২১
শিল্প সাহিত্য
A A
বঙ্গবন্ধুর ভাবনায় নারী উন্নয়ন ও স্বাস্থ্য ব্যবস্থা বইমেলায় জান্নাতুল বাকেয়া কেকার. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা সাংবাদিক জান্নাতুল বাকেয়া কেকার নতুন বই ‘বঙ্গবন্ধুর ভাবনায় নারী উন্নয়ন ও স্বাস্থ্য ব্যবস্থা’ অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে।

বইটি প্রকাশ করেছে কাকলী পাবলিশার্স। অমর একুশে বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানে ১৪ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে বইটি।

বইটিতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় এদেশীয় দোসর ও পাকিস্তানী সেনাবাহিনীর হাতে নির্যাতনের শিকার নারীদের চিকিৎসা, পুনর্বাসন ও যুদ্ধ শিশুদের জন্ম ও দেশে বিদেশে পুনর্বাসনের বিষয়টি তুলে ধরেছেন লেখক।

এছাড়াও লিখিত হয়েছে, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের চিকিৎসকদের ওই সময় বিদেশে পাঠিয়ে উচ্চতর কোর্সে শিক্ষার সুযোগ করে দেন বঙ্গবন্ধু। পাশাপাশি বঙ্গবন্ধু যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও আহত সাধারণ মানুষের চিকিৎসায় এদেশে পঙ্গু হাসপাতালের মত চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে তোলার কাজও করেন ভিনদেশী চিকিৎসক আর জে গাটর্সকে সাথে নিয়ে।

তৎকালীন আইপিজিএমআর আজকের বিএসএমএমইউতে দেশের প্রথম কেন্দ্রীয় রক্ত সঞ্চালন কেন্দ্র প্রতিষ্ঠা, বঙ্গবন্ধুর উদ্যোগে চিকিৎসকদের প্রাণের সংগঠন প্রিয় বিএমএ”র তৎকালীন নেতৃত্বকে দেশের প্রয়োজনে কাজে লাগানোর মত ঐতিহাসিক ঘটনাক্রম তুলে ধরা হয়েছে বইটিতে।

তাছাড়াও যুদ্ধের ভয়াবহতার শিকার এদেশের বিপুল সংখ্যক নারীদের জন্য ধানমন্ডির তখনকার সবচেয়ে সুন্দর বাড়ি ‘সাদা বাহার’ এ গড়ে তোলেন নারীদের চিকিৎসা ও আশ্রয়ের জন্য জাতীয় নারী পুনর্বাসন বোর্ড। এই বাড়িতে জন্ম হয় যুদ্ধ শিশুদের। আর তৎকালীন বিশ্বখ্যাত অ্যাবরশন চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ম্যালকম পোস্ট এর মত গুণীজনদের তত্বাবধানে চলত যুদ্ধে এদেশের সব হারানো নারীদের চিকিৎসা সেবা আর পুনর্বাসনের কাজ।

১৯৭২ এর ‘জাতীয় নারী পুনর্বাসন বোর্ডই’ আজকের মহিলা বিষয়ক অধিদপ্তর। এরকম নানান চমকপ্রদ ও ঐতিহাসিক নানান তথ্য উপাত্ত আর ছবি এই বইয়ের অংশ।

বইমেলা ছাড়াও রকমারি ডটকম থেকে কেনা যাবে জান্নাতুল বাকেয়া কেকার লেখা ‘বঙ্গবন্ধুর ভাবনায় নারী উন্নয়ন ও স্বাস্থ্য ব্যবস্থা’ বইটি।

বইটির মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা।

ট্যাগ: জান্নাতুল বাকেয়া কেকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিজিএমইএ নির্বাচনে সম্মিলিত পরিষদের প্যানেল নেতা ফারুক হাসান

পরবর্তী

‘বিশেষ শিশুদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানসম্পদে পরিণত করতে হবে’

পরবর্তী
বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২১ এর জন্য ওয়েবিনার ছবি, বিশেষজ্ঞদের আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বিশেষ শিশুদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানসম্পদে পরিণত করতে হবে’

বাংলাদেশে করোনা টিকা গ্রহণের জন্য মানুষ অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভ্যাকসিন নিলেন আরও ৩৯ হাজার মানুষ

সর্বশেষ

ছবি: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (সংগৃহীত)।

ইরানের বিরুদ্ধে ছেলেকে হত্যা চেষ্টার অভিযোগ নেতানিয়াহুর

আগস্ট ২৫, ২০২৬

ভর্তি ফি ছাড়াও দিতে হবে যেসব খাতে টাকা, একাদশের নতুন নীতিমালা

আগস্ট ২৫, ২০২৬

ঈদ-ই-মিলাদুন্নবী ঘিরে দেশজুড়ে নিরাপত্তা জোরদার

আগস্ট ২৫, ২০২৬

নমিনেশন পেলেই জয়ী হওয়ার সংস্কৃতি আর থাকবে না: ইসি সানাউল্লাহ

আগস্ট ২৫, ২০২৬

সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়ার নাম বাদ, ট্রাম্পকে আল-শারার ধন্যবাদ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT