চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্লোরিডায় স্কুলে সাবেক ছাত্রের বন্দুক হামলা, নিহত ১৭

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৬ পূর্বাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০১৮
আন্তর্জাতিক
A A
ফ্লোরিডা-স্কুলে হামলা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পার্কল্যান্ডে একটি স্কুলে বন্দুকধারীর হামলায় ১৭ জন নিহত হয়েছে। স্কুলটির সাবেক ছাত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ওই ঘটনায় পুলিশ হামলাকারীকে আটক করেছে।

পুলিশের বরাতে বিবিসি জানায়, স্থানীয় সময় বুধবার বিকেল ৩টায় স্কুলে হঠাৎ বন্দুক নিয়ে ঢুকে পড়ে প্রতিষ্ঠানেরই সাবেক ছাত্র নিকোলাস ক্রাজ। ফায়ার অ্যালার্ম বাজিয়ে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের বাইরে আনার চেষ্টা করে সে। ক্লাসরুম থেকে বের হওয়া শিক্ষার্থীদের ওপর এআর-১৫ মডেলের বন্দুক দিয়ে গুলি করে নিকোলাস। তখনই হতাহতের ঘটনা ঘটে।

তবে অনেকেই হামলাকারীর বাজানো অ্যালার্মকে ভুয়া বলে সন্দেহ করায় কম হতাহত হয়েছে বলে ধারণা করছে স্কুল কর্তৃপক্ষ।ফ্লোরিডা-স্কুলে হামলা

বহিষ্কৃত সাবেক ছাত্র নিকোলাসকে গ্রেপ্তার করলেও আহতের সংখ্যা ঠিক কত এ বিষয়ে নিশ্চিত করেনি পুলিশ। স্কুলের বাইরে চিকিৎসা নিয়েছেন বেশ কয়েকজন।

ব্রোওয়ার্ড হেলথ-এর ডা. ইভান বোয়ার সাংবাদিকদের জানান, স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য অন্তত ১৭ জনকে নিয়ে যাওয়া হয়েছে।

স্কুলটিতে প্রায় দু’ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে বলে জানা গেছে। স্থানীয় জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ব্রোওয়ার্ড কাউন্টি শেরিফ স্কট ইসরায়েল।

তিনি জানান, ক্রাজ স্কুলের বাইরেই গুলি চালিয়ে তিনজনকে হত্যা করে। এরপর ভবনে ঢুকে করিডোরে গুলি চালায়। এতে ঘটনাস্থলে নিহত হয় আরও ১২ জন।ফ্লোরিডা-স্কুলে হামলা

আরও দু’জনের মৃত্যু হয় হাসপাতালে নেয়ার পর। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ এখনও চলছে।

২০১২ সালে কানেক্টিকাটের একটি স্কুলে হামলার ঘটনার পর এটিই যুক্তরাষ্ট্রে স্কুলে হামলার সবচেয়ে বড় ঘটনা। ওই হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছিল।

ট্যাগ: ফ্লোরিডা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এসএসসি পরীক্ষা বাতিল চেয়ে রিট

পরবর্তী

বরগুনায় ব্যতিক্রমী কিষানি বাজার

পরবর্তী

বরগুনায় ব্যতিক্রমী কিষানি বাজার

নাটকে আঞ্চলিক ভাষা: আলোচনা-সমালোচনা-আত্মসমালোচনা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT