চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্যাশন শো’তে আন্ডার ওয়েট মডেলরা সুযোগ পাবেন না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৬ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০১৭
বিনোদন
A A
আন্ডার ওয়েট মডেল

বিশ্বের নামি দামি ব্র্যান্ডের ফ্যাশন শো মানেই আন্ডার ওয়েট কিছু মডেলের ক্যাটওয়াক।  কিন্তু এই ধারণা বদলে দিতে চাইছেন জনপ্রিয় দুই ব্র্যান্ড ক্রিশ্চিয়ান ডিওর এবং গুচির মালিক। এই দুই ব্র্যান্ডের ফ্যাশন শো-তে নাকি আন্ডার ওয়েট মডেলদেরকে আর দেখা যাবে না।

পৃথিবীর সবচাইতে বড় দুই ফ্যাশন ফার্ম এলভিএমএইচ এবং কেরিং এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর এর পেছনে কারণ হলো মডেলিং এর জন্য বহু মডেল ইটিং ডিজঅর্ডারে ভুগছেন। এই সমস্যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাই তারা সিদ্ধান্ত নিয়েছে যে মডেলদের কে অবশ্যই ফ্রেঞ্চ সাইজ ৩২ এর বেশি হতে হবে যা ইউকে সাইজ ৬ এবং ইউএস সাইজ জিরো এর সমান।

এছাড়াও এই ফার্ম দুটি জানিয়েছে, তারা এডাল্ট পোশাকের জন্য ১৬ বছরের নিচের কোন মডেলকে ব্যবহার করবে না। ক্রিশ্চিয়ান ডিওর এবং গুচি ছাড়াও এই দুই ফার্মের অধীনে আছে মার্ক জ্যাকব, গিভেঞ্চি, সেন্ট লরেন্ট, আলেকজ্যান্ডার ম্যাকুইন, থমাস পিঙ্ক, ফেনদি এবং স্টেলা ম্যাকার্টিনির মতো নামী ব্র্যান্ড। তারাও এই নিয়ম অনুসরণ করবে এখন থেকে।

নিয়ম লঙ্ঘন করলেও আছে কঠিন শাস্তি। ৭৫০০০ ইউরো জরিমানা হতে পারে। এমনকি ব্র্যান্ড মালিকের ৬ মাসের জেলও হতে পারে। মডেলদের কে নিয়োগ পেতে হলে অবশ্যই মেডিক্যাল সার্টিফিকেট এনে প্রমাণ করতে হবে যে তারা কাজের জন্য শারীরিক ভাবে ফিট আছেন।

নারীর প্রতি সম্মান দেখিয়ে নেয়া এই নিয়ম কার্যকর হবে এই মাসের প্যারিস ফ্যাশন উইকের আগেই। বিবিসি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ফ্যাশন শোমডেল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতিসংঘ শান্তিরক্ষা মানবতার প্রতি নৈতিক দায়িত্ব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মে ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, সড়ক অবরোধ

মে ২১, ২০২৬

সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

মে ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২ মাসের মধ্যে চাকরি না পেলে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে ভারতীয় প্রযুক্তিবিদদের

মে ২১, ২০২৬
প্রতিকি ছবি

কুমিল্লায় হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১০

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT