চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিকে হয়ে গেল সিরিজ জয়ের সম্ভাবনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩১ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চতুর্থ দিন সকাল পর্যন্ত যে অবস্থা ছিল, তাতে অন্তত ম্যাচ হারার কথা নয় বাংলাদেশের। আর সেটা হলেই সিরিজ জেতার সুর্বণ সুযোগ। কিন্তু ৭২ রানের লিড সামনে রেখে ব্যাট করতে নেমে সেই বাংলাদেশ দাঁড়াতেই পারলো না। নাথান লায়নের ঘূর্ণিতে শেষ ১৫৭ রানে। জিততে হলে অস্ট্রেলিয়ার করতে হবে ৮৬।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সুযোগ হাতছাড়ার শুরুটা হয়েছিল সৌম্য সরকারকে দিয়ে। কামিন্সের বলে স্লিপে রেনশকে ক্যাচ দিয়ে ফিরেছেন দুই চারে ৯ রান করা এই বাঁহাতি। আউট সুইং করা বল খেলতে যেয়ে পা না নড়ানোর খেসারত দিতে হয়েছে বাজে একটি সিরিজ কাটানো সৌম্যকে।

দ্রুত তাকে অনুসরণ করেন তামিম ইকবালও। প্রথম ইনিংসে ৯ রানের পর বৃহস্পতিবারের অবদান ১২ রান। লায়নের বল বেড়িয়ে এসে খেলতে গিয়ে লাইন মিস করে স্টাম্পিং।

Banglabid

ইমরুল কায়েস (১৫) দুঃস্বপ্নের সিরিজে ব্যর্থ আরেকবার। বাজে শট খেলে ফিরেছেন লায়নের বলে। চারে প্রমোশন পাওয়া নাসির হোসেন ৫ রানে বিদায়। ক্যারিয়ারে প্রথমবারের মতো চার নম্বরে নেমে সুযোগ কাজে লাগাতে পারেননি। টিকতে পারেননি প্রথম টেস্টের ম্যাচ সেরা সাকিব আল হাসানও (২)।

তালগোল পাকানো ব্যাটিংয়ের পর প্রতিরোধ গড়েন মুশফিক-সাব্বির। ষষ্ঠ উইকেটে ৫৪ রানের জুটি তাদের। ঝুঁকি নিয়ে খেলা সাব্বির রহমান পরে উইকেট ছুঁড়ে এসেছেন বেরিয়ে এসে মারতে যেয়ে। চট্টগ্রাম টেস্টে দ্বিতীয়বারের মতো স্টাম্পড। লায়নের বলে এগিয়ে এসে বল ব্যাটে ছোঁয়াতে পারেননি। ওয়েড তখন ২৪ রান করা সাব্বিরকে সাজঘরের পথ ধরতে বাধ্য করান।

টেকেননি আরেক ভরসা মুশফিকও। পানি পানের বিরতির পর আঘাত হানেন কামিন্স। সেসময় ৩১ রান করা টাইগার অধিনায়কের ব্যাট ছুঁয়ে আসা ক্যাচ গ্লাভসে জমান ওয়েড।

Reneta

মুমিনুল হক লিডটা এগিয়ে নিচ্ছিলেন। কিন্তু কামিন্সের বল বাতাসে ভাসিয়ে তিনিও সাজঘরে ফিরেছেন, ২৯ রানের অবদান রেখে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাষ্ট্রে পুরস্কৃত হলো মুক্তিযুদ্ধের ডকুমেন্টারি ‘ব্লকেড’

পরবর্তী

ফ্যাশন শো’তে আন্ডার ওয়েট মডেলরা সুযোগ পাবেন না

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্যাশন শো’তে আন্ডার ওয়েট মডেলরা সুযোগ পাবেন না

রোহিঙ্গারা সীমান্তে অবাধে ঢুকছে, বাংলাদেশে প্রবেশের জন্য অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্তে নিবন্ধন ব্যবস্থা না থাকায় অবাধে ঢুকছে রোহিঙ্গা

সর্বশেষ

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ১৯, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT