চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফোর্বসের সেরা উদ্যোক্তা তালিকায় দুই বাংলাদেশি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৮ অপরাহ্ণ ২৮, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A
বাংলাদেশি

প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বস ২০১৮ সালে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সেরা ৩০ জন উদ্যোক্তার তালিকা প্রকাশ করেছে। ৩০ বছরের কম, সেরা ৩০ এর তালিকায় স্থান পেয়েছেন দুই বাংলাদেশি। তারা হলেন; আইমান সাদিক এবং সাজিদ ইকবাল।

এমন ব্যক্তিদের নিয়ে এই তালিকা তৈরি করা হয়, যারা নিজেদের ব্যবসায়ী উদ্যোগ দিয়ে কোনো সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারেন।

আইমান সাদিকের বয়স ২৬ বছর। এই তরুণ অনলাইন ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান ‘টেন মিনিটস’ স্কুলের চিফ এক্সিকিউটিভ অফিসার। আর সাজিদ ইকবালের বয়স ২৭ বছর। তিনি পরিবেশ রক্ষায় নবায়নযোগ্য জ্বালানি নিয়ে করা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘চেঞ্জ’র প্রতিষ্ঠাতা।

আইমান সাদিক একজন উদ্যোক্তা এবং ইন্টারনেট ব্যক্তিত্ব যিনি ‘টেন মিনিটস’ স্কুল নামে একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছেন। চ্যানেলটিতে বিভিন্ন বিষয়; যেমন বিজ্ঞান, ব্যবসা, ব্যক্তিগত উন্নয়ন ও সাহিত্য বিষয়ে ভিডিও লেকচার প্রকাশ করা হয়।

এর আগে কুইনস ইয়াং লিডার অ্যাওয়ার্ড পান সাদিক, অর্জন করেন এশিয়া প্যাশিফিক আইসিটি অ্যালিয়েন্সের পক্ষ থেকে বেস্ট ই-লার্নিং অ্যাওয়ার্ডও।

সাদিক ২০১২-২০১৬ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) পড়াশোনা করেন। সেখানে ব্যবসায় প্রশাসনে গ্র্যাজুয়েশন করেন তিনি।

সাজিদ ইকবাল তরুণদের পরিচালিত উন্নয়নমূলক সংস্থা চেঞ্জ’র প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠানটি সবুজায়নের উন্নয়ন, নবায়নযোগ্য শক্তি, পানি নিরাপত্তা এবং টেকসই ব্যবসায় উন্নয়ন নিয়ে কাজ করে।

সাজিদ জার্মানের একটি সংস্থা গিজের সঙ্গে মিলে ৪০০০ অনগ্রসর মানুষের হাতে সূর্যশক্তির বোতল বাল্ব তুলে দিয়েছেন।

সাজিদ দেশের সূর্যশক্তির লণ্ঠন, রাস্তার লাইট ও ছোট সেচ পাম্প নিয়েও কাজ করেছেন। কাজের স্বীকৃতিস্বরূপ তিনি প্রফেসর মুহাম্মদ ইউনূস এবং মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে পুরস্কার গ্রহণ করেছেন। ২০১৭ সালে তিনি কুইনস ইয়াং লিডার অ্যাওয়ার্ড পান।

সাজিদ ইকবাল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এনভায়রনমেন্টাল সায়েন্স ও ম্যানেজমেন্ট বিষয়ে বিএসসি ও এমএসসি সম্পন্ন করেন। 

ট্যাগ: আইমান সাদিকফোর্বসবাংলাদেশিলিড নিউজ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

কেন ব্রিটিশ পার্লামেন্টে ডাক পড়লো ফেসবুকের

পরবর্তী

ঢালিউড ও টলিউডের শুভেচ্ছায় সিক্ত শাকিব 

পরবর্তী

ঢালিউড ও টলিউডের শুভেচ্ছায় সিক্ত শাকিব 

বিএনপি-নির্বাচন-বিএনপিকে নির্বাচনে আসতেই হবে

বিএনপির আশা পূর্ণ হলো না

সর্বশেষ

১০ মিলিয়নে গ্যাব্রিয়েল জেসাসকে আনছে বার্সেলোনা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩

আগস্ট ৩০, ২০২৬

ইন্ডাকশন নাকি ইনফ্রারেড, কোন চুলা বেশি সাশ্রয়ী?

আগস্ট ৩০, ২০২৬

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সেরা তিনে দুই বাংলাদেশি

আগস্ট ৩০, ২০২৬
ফুটবল খেলোয়াড় মাঠে, দর্শকদের মাঝে ব্যস্ততা. Channel i News - চ্যানেল আই নিউজ

লেস্টার সিটি ছেড়ে শেফিল্ডে চুক্তির কাছাকাছি হামজা

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT