চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন ব্রিটিশ পার্লামেন্টে ডাক পড়লো ফেসবুকের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫১ অপরাহ্ণ ২৮, মার্চ ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A
ফেসবুক

ব্রিটিশ পার্লামেন্টে ফেসবুক নিয়ে চলমান বিতর্কের বিষয়ে নিজের অবস্থান বর্ণনা করতে ডেকেছিলেন ব্রিটিশ আইনপ্রণেতারা। তবে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ সেখানে যাবেন না বলে জানিয়েছেন।

যদিও সেখানে নিজের জায়গায় ফেসবুকের একজন কর্মীতে পাঠাবেন জাকারবার্গ। ব্রিটিশ পার্লামেন্টে ফেসবুক নিয়ে কেন প্রশ্নের সম্মুখীন হতে হবে মার্ক জাকারবার্গকে, এই নিয়ে চলছে নানা জল্পনা।

প্রায় ৫ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য তাদের অনুমতি ছাড়াই অন্য একটি রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষক প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার অভিযোগ ওঠে ফেসবুকের বিরুদ্ধে। ‘দিস ইজ ইওর ডিজিটাল লাইফ’ নামের একটি কুইজ দিয়ে সবার তথ্য সংগ্রহ করে ফেসবুক। কুইজটি ব্যবহারকারীর কিছু মনস্তাত্ত্বিক পরিস্থিতি জেনে নেয়। পরে সেখান থেকে প্রাপ্ত তথ্যগুলোই ফেসবুক তুলে দেয় ক্যামব্রিজ অ্যানালাইটিকা নামের একটি প্রতিষ্ঠানের হাতে।

প্রতিষ্ঠানটি সেই সব তথ্য বিশ্লেষণ করে দেশবাসীর চাহিদার কথা বোঝেন। তারপর ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময়ে সেই বিষয়গুলোই তুলে ধরা হয় সবার সামনে। আর সেটা বেশ ভালোই প্রভাব বিস্তার করে মার্কিন নির্বাচনে।

ব্রিটিশ পার্লামেন্টের ফেসবুককে ডাকার কারণ হলো যে প্রতিষ্ঠানটি এসব তথ্য সংগ্রহ করেছে সেই ক্যামব্রিজ অ্যানালাইটিকা লন্ডন নির্ভর একটি কোম্পানি। সেখানেই মার্কিন ভোটারদের অনেক তথ্য প্রদান করে ফেসবুক।

তবে কোম্পানিটির দাবি ২০১৬ সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময়ে এই তথ্যগুলো ব্যবহার করা হয়নি।

Reneta

ঘটনার পর থেকেই চুপ ছিলেন জাকারবার্গ। কিন্তু ব্রিটিশ আইনজীবীরা জাকারবার্গের মুখ থেকে কথা শুনতে চেয়েছিলেন। তারই অংশ হিসেবে ব্রিটিশ পার্লামেন্টের একজন সদস্য ডামিয়ান কলিনস জাকারবার্গকে একটি চিঠি লিখে ডিজিটাল, কালচার মিডিয়া ও স্পোর্টস কমিটির সামনে উপস্থিত হওয়ার কথা বলেন।

ডামিয়ান কলিনস ব্রিটিশ পার্লামেন্টের ভুয়া খবর বিষয়ক সংসদীয় তদন্তেরও প্রধান।

২৬ মার্চের মধ্যে জবাব দেওয়ার কথা বলা হয় জাকারবার্গকে। এরপর জাকারবার্গ জানিয়ে দেন, তিনি আইনপ্রণেতাদের সামনে দাঁড়াবেন না।

বিশ্বব্যাপি ভুয়া খবর ছড়ানোর একটি মাধ্যম হিসেবে গড়ে উঠেছে ফেসবুক। আর ছড়িয়ে পড়া এসব ভুয়া খবর ব্রিটিশ গণতন্ত্রের উপর কতটা প্রভাব ফেলছে সেটা নিশ্চিত হওয়ার জন্যই ব্রিটিশ পার্লামেন্টে ডাকা হয়েছে ফেসবুক প্রতিষ্ঠাতাকে।

তবে বিশেষজ্ঞদের মতে, ক্যামব্রিজ অ্যানালাইটিকা ইস্যুটিকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করছেন না জাকারবার্গ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেসবুক
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT