চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফোডেনের খাতা খোলার ম্যাচে ম্যানসিটির ‘প্রতিশোধ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৮ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ইংলিশ প্রিমিয়ার লিগে ফিল ফোডেনের প্রথম গোলের সুবাধে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে মধুর প্রতিশোধ নিয়েছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে ইংলিশ তরুণের একমাত্র গোলই ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেয়। এই জয়ে ফলে চ্যাম্পিয়ন্স লিগের হতাশা থেকে বের হওয়ার সুযোগ মিলল আগুয়েরো-জেসুসদের।

গত বুধবার এই ইতিহাদ স্টেডিয়ামেই চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে অন্যতম সেরা দ্বৈরথ উপহার দেয় ম্যানসিটি ও টটেনহ্যাম। সেই ম্যাচে ৪-৩ গোলে জিতেও অ্যাওয়ে গোলের হিসাবে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যায় পেপ গার্দিওলার দল।

শনিবারের ম্যাচ সিটির জন্য ছিল শিরোপার পথে এগিয়ে যাওয়া আর স্পারদের জন্য টেবিলের সেরা চারে থাকার লড়াই। তবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গোলের জবাব গোল দিয়ে দিলেও এই যাত্রায় কিছুই করতে পারেনি মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা।

Banglabid

আগের রাগ যেন এদিন শুরুতেই প্রতিপক্ষের উপর ঢালতে থাকে ম্যানসিটি। যদিও একাধিক সুযোগ পেয়ে তা কাজে লাগাতে পারেননি স্ট্রাইকাররা। পাল্টা আক্রমণে অবশ্য স্বাগতিকদের ডিফেন্স কাঁপিয়েছেন অতিথিরাও। উত্তেজনা প্রথমার্ধের খেলা শেষ হয় ১২ মিনিটে পাওয়া ফোডেনের গোলেই। এই অর্ধে আবার ইনজুরি কারণে মাঠ ছাড়তে হয় কেভিন ডি ব্রুইনকে।

দ্বিতীয়ার্ধে একটি পেনাল্টি না পেয়ে ক্ষুব্ধ হয় টটেনহ্যাম। ওই পেনাল্টি পেলে এবং তা থেকে গোল স্পাররা গোল পেলে আটকে যেত ম্যানসিটি। আর তাতে লাভ হত লিভারপুলের। সিটিজেনদের চেয়ে পয়েন্ট ব্যবধানে এগিয়ে যেত ইয়ুর্গেন ক্লপের দল।

আর চারটি ম্যাচ জিতলেই এক দশকের মধ্যে প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বার প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখতে সমর্থ হবে ম্যানসিটি। যদিও তাদের জন্য কাজটি কঠিন করে তুলেছে লিভারপুল। সমানসংখ্যক ম্যাচে ক্লপের দল এখন মাত্র এক পয়েন্টে পিছিয়ে। রোববারই অবশ্য আবার এগিয়ে যাওয়া সুযোগ আছে লিভারপুলের। ওইদিন কার্ডিফ সিটির বিপক্ষে খেলবে অল রেডরা।

Reneta

লিভারপুলের বাকি চার ম্যাচ। বলাবাহুল্য, চারটি ম্যাচেই অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ তাদের। ক্লপের দল কার্ডিফ সিটি ছাড়াও খেলবে হাডার্সফিল্ড, নিউক্যাসল ও উলভারহ্যাম্পটনের বিপক্ষে। অন্যদিকে সিটির আগামী ম্যাচগুলো খেলতে হবে ম্যানইউ, বার্নলে, লেস্টার ও ব্রাইটনের সঙ্গে। এর মধ্যে ম্যানইউ এবং লেস্টার ম্যাচ তাদের জন্য এক কঠিন পরীক্ষা।

একটি সময় ‘কোয়াড্রপল’ বা চার শিরোপার স্বপ্ন দেখছিল ম্যানসিটি। চ্যাম্পিয়ন্স লিগে হেরে যাওয়ার পরও তাদের সামনে ‘ট্রেবল’ জয়ের সুযোগ রয়েছে। তবে লিগ জেতাটা একটু কঠিনই মনে হচ্ছে।

স্পার্সরা এদিন টানা পঞ্চমবারের মতো অ্যাওয়ে ম্যাচে হেরে এখন শীর্ষ চারের অবস্থান থেকে ছিটকে যাওয়ার শঙ্কায়। ৩৪ ম্যাচে টটেনহামের পয়েন্ট ৬৭, সমান ম্যাচে আর্সেনালের ৬৬। রোববার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জিতে তৃতীয় স্থানে উঠে যাওয়ার সম্ভাবনা আছে আর্সেনালের। ৩৪ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে পাঁচে থাকা চেলসিও সোমবার বার্নলেকে হারিয়ে উঠে যেতে পারে চতুর্থ স্থানে। তখন স্পারদের জায়গা হবে পাঁচে। ৩৪ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে লিভারপুল, ৩৪ ম্যাচে শীর্ষে থাকা সিটির পয়েন্ট ৮৬।

অন্য ম্যাচে এএফসি বোনমাউথকে তাদেরই মাঠে ১-০ গোলে হারায় ফুলহ্যাম। হাডার্সফিল্ড টাউনকে ঘরের মাঠে ২-১ গোলে হারায় ওয়াডফোর্ড। এছাড়া ওয়েস্টহ্যাম-লেস্টার ম্যাচ ২-২ এবং ব্রাইটন এন্ড হোব অ্যালবিয়ন ও উলভারহ্যাম্পটন ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলটটেনহ্যামম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গৌরবের অতীত, সম্ভাবনার আগামী

পরবর্তী

আবাহনীকে হারালেই চ্যাম্পিয়ন রূপগঞ্জ

পরবর্তী

আবাহনীকে হারালেই চ্যাম্পিয়ন রূপগঞ্জ

স্বপ্নের মানুষেরা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT