চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুক, ইউটিউবের মডারেটরদের জন্য পিটিএসডি ফর্ম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৬ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০২০
তথ্যপ্রযুক্তি
A A
ফেসবুক

ফেসবুক এবং ইউটিউবের কনটেন্ট মডারেটরদের একটি ফর্মে সই করতে হচ্ছে যেখানে উল্লেখ করা আছে যে, তাদের কাজ পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার (পিটিএসডি) এর কারণ হতে পারে।

ফিনান্সিয়াল টাইমস এবং দ্য ভার্জে প্রকাশিত খবরে জানা যায়, কনট্রাকটর অ্যাকসেনচারের নিয়োগ দেওয়া ফেসবুক ও ইউটিউবের মডারেটরদের এই সব ফর্মটি পাঠানো হয়।

মডারেটররা প্রায়ই আপত্তিকর বিষয় দেখেন এবং একদিনের কাজের মধ্যে শত শত বিরক্তিকর ছবি দেখেন। অ্যাকসেনচারের বক্তব্য, কর্মীদের ভালো থাকাই সবচেয়ে মূল বিষয়।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলে, শুধুমাত্র নতুন যোগ দেওয়া কর্মীদের এই ফর্মটি পূরণ করতে দেওয়া হয়েছে। যারা আগে থেকে কাজ করছে তাদের আর নতুন করে ফর্মটি দেওয়া হয়নি।

অ্যাকসেনচারের পক্ষ থেকে আরো বলা হয়, মানুষকে আমরা যে তথ্যগুলো দেই তা প্রতিনিয়ত আপডেট করি। যেন তারা কি কাজ করছে সেই বিষয়ে তাদের পরিষ্কার ধারণা থাকে।

অ্যাকসেনচার একটি প্রফেশনাল সেবাদানকারী কোম্পানি যাদের কাছ থেকে গুগল, ফেসবুক ও টুইটার সেবা নিয়ে থাকে। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে যেন কোনো ভুলভাল বিষয় সেখানে ছড়িয়ে না পড়ে সেজন্য তাদের কনট্রাকটররা বাহ্যিক পর্যবেক্ষক হিসেবে কাজ করে। এই কাজের জন্য প্রতিনিয়ত নৃশংস ও যৌনতাময় আপত্তিকর পোস্ট তাদের দেখতে এবং শুনতে হয়।

দ্য ভার্জ এবং দ্য ফিনান্সিয়াল টাইমসের খবরে বলা হয়, কর্মীদের কাছে সেই ফর্মটি পাঠানো হয় যেন তারা তাদের কাজের কারণে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি সম্পর্কে জানতে পারেন। নোটিশটি যুক্তরাষ্ট্র ও ইউরোপের কর্মীদের কাছে পাঠানো হয়। এর আগে ক্যালিফোর্নিয়া ও আয়ারল্যান্ডে সাবেক কনটেন্ট মডারেটরদের মানসিক স্বাস্থ্য নিয়ে করা মামলার পরেই এই খবর সামনে এলো।

ফেসবুক জানিয়েছে, তারা অ্যাকসেনচারের নতুন ফর্মটি বিশ্লেষণ করেনি, তবে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো তাদের সঙ্গীদের কনটেন্ট মডারেটরদের মানসিক সমর্থন জানানোর প্রত্যাশা জানিয়েছে।

ইউটিউবের প্যারেন্ট কোম্পানি গুগলও বলেছে একই কথা। মডারেটরদের কাছে পাঠানো ফর্মটিতে সেবার অফারও দেওয়া হয়েছে। সেখানে হটলাইন ও ভালো করার কোচও থাকছে। তবে এটাও স্বীকার করা হয়েছে যে তাদের কেউই মেডিক্যাল কর্মী নয় এবং তারা মানসিক রোগ নির্ণয় বা সেবা দিতে পারবে না।

বর্তমানে মডারেটরদের মধ্যে পিটিএসডি এবং অন্যান্য মানসিক সমস্যার পরিমাণ বেড়েছে। ২০১৯ সালে দ্য ভার্জ একটি ‘বিহাইন্ড দ্য সেন্স’ রিপোর্ট প্রকাশ করে ফেসবুক মডারেটরদের নিয়ে। সেখানে একজন মডারেটর বলেন, এই চাকরি করার পরে তিনি বন্দুক পাশে নিয়ে ঘুমান।

তবে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এতে করে চাকরির কারণে সৃষ্ট মানসিক চাপের কথা বুঝতে পারলেও সেই ঝুঁকিটা কমে যাবে না।

ট্যাগ: ইউটিউবকনটেন্টপিটিএসডিফেসবুক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খালেদা জিয়াকে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে মুক্ত করা হবে: মঈন খান

পরবর্তী

নির্ভয়া ধর্ষণ: মৃত্যুদণ্ডের আগে চার অপরাধীর আত্মহত্যার শঙ্কা

পরবর্তী
নির্ভয়া ধর্ষণ-অপ্রাপ্তবয়স্ক আসামি

নির্ভয়া ধর্ষণ: মৃত্যুদণ্ডের আগে চার অপরাধীর আত্মহত্যার শঙ্কা

‘পৃথিবীর আর কোথাও এমন চলচ্চিত্র উৎসব নাই’

সর্বশেষ

মিয়ামির নতুন কোচ ‘ঠিক’ করে দিয়েছেন মেসি, দাবিটি সঠিক নয়

আগস্ট ২৯, ২০২৬

স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব নয়: মার্কিন বিচারক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, চুক্তি দাবি ট্রাম্পের

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টেলিভিশনের নাম মাছরাঙা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৬৭৩ হীরার ঐতিহাসিক নেকলেস ভিয়েনার জাদুঘর থেকে যেভাবে চুরি

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT