চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফেসবুকে সবাই মডেল অভিনেতা, অথচ সিনেমায় শিল্পী খুঁজে পাই না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৪ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০২১
বিনোদন
A A
বাংলাদেশের একজন শিল্পী বসে আছেন, পেছনে সুন্দর দৃশ্যপট. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সামাজিক যোগাযোগ মাধ্যম বা মিডিয়ার কল্যাণে এখন মডেল অভিনেতার ছড়াছড়ি। মাঝেমধ্যে নিজেই দ্বিধায় পড়ে যাই। আমাকে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সবাই অভিনেতা! প্রোফাইলে দেখি আর্টিস্ট লেখা। ফেসবুকে সবাই মডেল অভিনেতা, অথচ সিনেমা করতে গেলে আমরা সবসময় শিল্পী খুঁজে পাইনা।’

রোববার চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে এমনটাই বলছিলেন শক্তিশালী চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর।

জনপ্রিয় এই চিত্রতারকা বলেন, প্রযুক্তির কল্যাণে এসব হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তিকে আমরা গ্রহণ করবো। যেমন ওটিটি। এখানে স্টার কাস্ট ছাড়াই অভিনয়ের সুযোগ থাকে। গল্পই স্টার হয়ে থাকে। তবে ওটিটির আধিক্য দেখা গেলেও সিনেমা হল কখনও বন্ধ হবে না।

মিশা সওদাগর বলেন, সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্সে রুপান্তর হবে। ওটিটি সময়ের সঙ্গে এসেছে বলে এটাকে আমি ওয়েলকাম করি। ওটিটি অনেক অভিনেতাকে তুলে আনছে। গ্ল্যামার ও বেশি পারিশ্রমিক ছাড়াই অনেকে ভালো কাজ করছে। পশ্চিমবঙ্গের অনেক ওটিটি প্রতিষ্ঠিত হয়েছে। শাহরুখ খান নিজের প্রডাকশন থেকে ওটিটির সঙ্গে কাজ করছেন। এগুলো সময়ের চাহিদা।

তিনি বলেন, আমাদের দেশে ১৮ কোটি মানুষ। ওটিটির সব সেটিংস ঠিক করে এই মাধ্যমে দেখার মতো শিক্ষিত মানুষ এখনও হয়ে উঠেনি। কিন্তু কোটির উপর মানুষ হল থেকে ছবি দেখে। তাছাড়া ওটিটি আর সিনেমা হলে ছবি দেখার ফিলটাই পুরোটা ভিন্ন। একসময় থার্টি ফাইভে শুটিং করতাম। সেখান থেকে ডিজিটাল ফরম্যাট। তাই বলে বড় পর্দা হারিয়ে যায়নি, যাবেও না।

মিশা বলেন, আগামীতে হয়তো ফরম্যাট পরিবর্তন হয়ে সিঙ্গেল স্ক্রিন থেকে সিনেপ্লেক্সে যাবে, তাই বলে বড়পর্দা কখনও বিলীন হয়ে যাবে না। ইউটিউবের পর ওটিটি এল। ওটিটির পর হয়তো আগামীতে আরও অনেককিছু আসবে। তবে সিনেমা তার জায়গায় থাকবে। সময় ও প্রযুক্তির কল্যাণে হয়তো মাধ্যমটা পরিবর্তন হবে।

ট্যাগ: ওটিটিমিশা সওদাগরলিড বিনোদনসিনেপ্লেক্সসিনেমা হল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমি ভাগ্যবান, আমার সন্তানরা মাদক নেয় না: শত্রুঘ্ন সিনহা

পরবর্তী

পরীমনির রিমান্ড: ক্ষমা চাইলেন দুই বিচারক, রায় ২৫ নভেম্বর

পরবর্তী

পরীমনির রিমান্ড: ক্ষমা চাইলেন দুই বিচারক, রায় ২৫ নভেম্বর

রাস্তায় এফডিসির সংগঠনগুলোর সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাস্তায় এফডিসির সংগঠনগুলো

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT