সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাস্তায় এফডিসির সংগঠনগুলো
এফডিসির সংগঠনগুলো সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাস্তায় মানববন্ধন করেছে, যেখানে সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ জানাতে রাস্তায় নামলো সিনেমার সংগঠনগুলো। শিল্পী সমিতি, পরিচালক সমিতিসহ এফডিসির একাধিক সংগঠন রোববার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় এফডিসির গেটে দাঁড়িয়ে মানববন্ধন করে প্রতিবাদ জানায়। সংগঠনগুলোর পক্ষ থেকে সম্প্রতি ঘটে যাওয়া কুমিল্লা, চাঁদপুর, পীরগঞ্জ, নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে সংঘাতময় ঘটনার সুষ্ঠু বিচার চাওয়া হয়। মানবন্ধনে আরও বলা হয়, ধর্ম যার যার উৎসব সবার, এই হোক আমাদের অঙ্গীকার।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






