চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুসফুসের ৯০ ভাগ আক্রান্ত, রোগীকে এয়ার অ্যাম্বুলেন্সে হায়দরাবাদ পৌছে দিলেন সোনু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০২ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০২১
বিনোদন
A A

করোনাকালে প্রথম থেকেই মানুষের পাশে ছিলেন বলিউড অভিনেতা সোনু সুদ। দ্বিতীয় ঢেউতেও থামেনি তার সাহায্য। সম্প্রতি ২৫ বছর বয়সী এক কোভিড রোগীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নাগপুর থেকে হায়দরাবাদ নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন সোনু সুদ।

রোগীর নাম ভারতী। তিনি অবসরপ্রাপ্ত এক রেলওয়ে অফিসারের মেয়ে। ভাইরাস তার ফুসফুসের ৮৫ থেকে ৯০ ভাগ আক্রান্ত করেছে। সোনুর সাহায্য নিয়ে নাগপুরের হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। কিন্তু সেখানকার চিকিৎসকরা জানান, ভারতীর আরও উন্নত চিকিৎসা দরকার। চিকিৎসার জন্য তাকে হায়দরাবাদ নিয়ে যাওয়ার পরামর্শ দেন। অন্য কোনো যানবাহনে যেতে সময় বেশি লাগে, তাই এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতীকে হায়দরাবাদ নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন সোনু। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছে ভারতী।

সোনু বলেছেন, “চিকিৎসকরা জানিয়েছেন, ভারতীর বাঁচার আশা মাত্র ২০ শতাংশ। তবুও আমি তাকে নিতে চাই কিনা জিজ্ঞেস করেছিলেন তারা। আমি বলেছি ‘অবশ্যই’। ওর মাত্র ২৫ বছর বয়স। আমার বিশ্বাস ভারতী এই যুদ্ধটা জিতে ফিরে আসবে। সেইজন্যই আমি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করি।’

সম্প্রতি নিজেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন সনু সুদ। সাত দিনের মধ্যেই কোভিড জয় করেছেন তিনি। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় নিজের সুস্থ হয়ে ওঠার খবর জানিয়েছেন অভিনেতা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এয়ার অ্যাম্বুলেন্সকরোনাসোনু সুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে শুরু হলো বিতর্ক উৎসব ও কর্মশালা

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মতপার্থক্য থাকলেও মার্কিন শান্তি প্রস্তাব বিবেচনা করছে ইরান

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রী

মে ২৩, ২০২৬

গরুর হাট: ক্রেতা এখনও দেখছে বেশি, কিনছে কম

মে ২৩, ২০২৬

সরাসরি চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লিগের জাফনায় সাকিব

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT