চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুলেল শ্রদ্ধায় চিরবিদায় নিলেন এজে মোহাম্মদ আলী

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৬:০৯ অপরাহ্ণ ০৪, মে ২০২৪
আদালত
A A
বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আসা মানুষজনের সমাবেশ, ফুলেল শ্রদ্ধা নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

চার দশকের পথচলার সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে ফুলেল শ্রদ্ধায় চিরবিদায় নিলেন দেশের সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ জে মোহাম্মদ আলী।

মরহুমের বাবা এম এইচ খন্দকার ছিলেন বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি।

শনিবার বাদ আসর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী’র দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার, আপিল ও হাইকোর্ট বিভাগের সাবেক ও বর্তমান বিচারপতিবৃন্দ, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, সম্পাদক শাহ মনজুরুল হক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল সহ  সুপ্রিম কোর্টের আইনজীবী, বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিত্ব এবং মরহুমের আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন। এসময় প্রয়াত এজে মোহাম্মদ আলীর ছেলে ও মেয়ে তার বাবার জন্য সবার কাছে দোয়া চান।

জানাজা শেষে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান , অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এ জে মোহাম্মদ আলী’র কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর বিকেল সাড়ে পাচ টায় মরদেহ বনানী কবরস্থানে দাফনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

গত ২৮ এপ্রিল সকালে চিকিৎসার জন্য বাংলাদেশ ছাড়েন এ জে মোহাম্মদ আলী। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা ২টা ২০ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন এ জে মোহাম্মদ আলী। তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন। এ জে মোহাম্মদ আলী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বর্তমান কমিটির সভাপতি ছিলেন।

এ জে মোহাম্মদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যরিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

এ জে মোহাম্মদ আলী ১৯৮০ সালে হাইকোর্ট বিভাগে এবং ১৯৮৫ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এ জে মোহাম্মদ আলী। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০১ সালের অক্টোবরে তিনি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। এরপর ২০০৫ সালের ৩০ এপ্রিল তিনি বাংলাদেশের ১২তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। ২০০৭ সালের ২৪ জানুয়ারি তিনি অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করেন।

ট্যাগ: আইনজীবীএজে মোহাম্মদ আলীসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১৭ রোগী হত্যার অভিযোগে নার্সের ১৭ বছরের কারাদণ্ড

পরবর্তী

টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকেছে মিয়ানমারের ৪০ সীমান্তরক্ষী

পরবর্তী
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সীমান্তরক্ষীরা নজরদারি করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকেছে মিয়ানমারের ৪০ সীমান্তরক্ষী

Newspaper-covered hands in handcuffs symbolize press freedom issues in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্ত গণমাধ্যম সূচকে বছর বছর পেছনের দিকে বাংলাদেশ

সর্বশেষ

পারেদেস-মোলিনাদের জন্য স্বস্তির খবর, যেভাবে ‘কাটবে’ নিষেধাজ্ঞা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT