চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিল্মফেয়ার পুরস্কারে এখন শুধু আছেন জয়া

মেহেদী মাসুদ মেহেদী মাসুদ
৬:২৬ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০১৭
বিনোদন
A A
জয়া আহসান

জয়া আহসান

‘ভোট ফর মি’, আজ মঙ্গলবার বিকেলে জয়া আহসান তার ফেসবুক পেজে স্ট্যাটাসটি দিয়েছেন। ‘বাংলা ফিল্মফেয়ার পুরস্কার ২০১৭’ প্রতিযোগিতায় সেরা নায়িকা বিভাগে অরিন্দম শীলের ‘ঈগলের চোখ’ ছবির জন্য মনোনয়ন পেয়েছেন তিনি। এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছেন গার্গি রায় চৌধুরী (বেঁচে থাকার গান), পাওলি দাম (ক্ষত), রাইমা সেন (মনচোরা), ঋতুপর্ণা সেনগুপ্ত (প্রাক্তণ) আর স্বস্তিকা মুখার্জি (সাহেব বিবি গোলাম)।

আজ জয়া বললেন, ‘চূড়ান্ত মনোনয়নের খবরটি আমি আজই জেনেছি। এখন দর্শকদের ভোটে চূড়ান্ত ফলাফল হবে।’

২৫ ফেব্রুয়ারি ভারতের কলকাতার সায়েন্স সিটিতে অনুষ্ঠিত হবে ‘বাংলা ফিল্মফেয়ার পুরস্কার ২০১৭’ প্রদান অনুষ্ঠান। জয়া জানান, ওই সময় নিজের কিছু প্রয়োজনে তিনি কলকাতায়ই থাকবেন। হয়তো যোগ দিতে পারেন এই অনুষ্ঠানেও।

Banglabid

এর আগে ২০১৪ সালে অরিন্দম শীলের ‘আবর্ত’ ছবির জন্য তিনি মনোনয়ন পেয়েছিলেন। ওই বছর ‘ফড়িং’ ছবির জন্য সোহিনী সরকার সেরা নায়িকার পুরস্কার পান।

শুরুতে ‘বাংলা ফিল্মফেয়ার পুরস্কার ২০১৭’–এর জন্য সেরা নায়ক ও সেরা নায়িকা বিভাগে বাংলাদেশের শাকিব খান, আরিফিন শুভ, জয়া আহসান, নুসরাত ফারিয়া ও কুসুম শিকদারের নাম শোনা যায়। যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করেছেন তারা। পরে জানা যায়, মনোনয়নের জন্য দর্শকদের কাছ থেকে আয়োজকদের পক্ষ থেকে যে নাম আহ্বান করা হয়, তখন তাদের নামও শোনা গিয়েছিল। এখন চূড়ান্ত প্রতিযোগিতার জন্য দর্শকদের ভোটে মনোনয়ন পেয়েছেন জয়া আহসান।

দর্শকেরা জয়া আহসানকে ভোট দিতে পারবেন http://www.filmfare.com/news/nominations-for-the-jio-filmfare-awards-east-18892.html ঠিকানায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়া আহসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যেভাবে অমর একুশে পালিত হলো

পরবর্তী

মাতৃভাষাকে ভুলে বিদেশি ভাষার চর্চা নয়: প্রধানমন্ত্রী

পরবর্তী

মাতৃভাষাকে ভুলে বিদেশি ভাষার চর্চা নয়: প্রধানমন্ত্রী

প্রথমবারের মতো রোলবলের সেমিতে বাংলাদেশ

সর্বশেষ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬

‘আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন খালেদা জিয়া’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার স্মৃতিসৌধে মির্জা ফখরুল, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতে চান ছয় উইকেট নেয়া শরিফুল

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT