চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাতৃভাষাকে ভুলে বিদেশি ভাষার চর্চা নয়: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩১ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

নতুন প্রজন্মের ইংরেজী অনুসরণে বাংলার বিকৃত উচ্চারণের প্রবণতার বিষয়ে শিক্ষক-অভিভাবকদের সচেতন হওয়ার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘একুশ আমাদের শিখিয়েছে মাথা নত করতে। একুশ আমাদের শিখিয়েছে সংগ্রাম করতে। মাতৃভাষায় অর্জিত শিক্ষা হৃদয়ে বেশি প্রথিত হয়, এটা সহজে উপলব্ধি করা।’

মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার জন্য প্রচেষ্টা চালাচ্ছি। দাবি তুলে রেখেছি হয়তো একদিন দাবি আদায় করতে পারবো। আমরা আশা করব, বিশ্বের বুকে আমাদের বাংলা ভাষা আলাদা একটা মর্যাদা অর্জন করবে।

এসময় প্রধানমন্ত্রী বলেন, আমরা প্রত্যেকে নিজের ভাষা শিখব কিন্তু পাশাপাশি অন্যদের ভাষাও শিখব।প্রধনমন্ত্রী বলেন, ‘ইদানিং বাংলা বলতে গিয়ে ইংরেজি বলার একটা বিচিত্র প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। জানি না, অনেক ছেলে-মেয়ের মাঝে এখন এটা সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে গেছে। এভাবে কথা না বললে যেন তাদের মর্যাদাই থাকে না- এমন একটা ভাব।’

Banglabid

তিনি বলেন, ‘এই জায়গা থেকে আমাদের ছেলে-মেয়েদের বেরিয়ে আসতে হবে। যখন যেটা বলবে সঠিকভাবেই উচ্চারণ করবে এবং বলবে।’
তিনি ভাষা আন্দোলনের প্রেক্ষাপট স্মরণ করে বলেন, আমাদের ভাষার ওপর বার বার আঘাত এসেছে। এটাকে কখনো আরবি হরফে এবং কখনো রোমান হরফে লেখার চেষ্টা হয়েছে। কিন্তুু বাঙালি কখনো তা মেনে নেয়নি। এটা হচ্ছে বাঙালিদের চরিত্র, অন্যায়ের কাছে মাথা নত না করা। এ জন্যই আমরা সবসময় বলি একুশ আমাদের শিখিয়েছে মাথা নত না করার। সেভাবে আমরা স্বাধীনতাও অর্জন করেছি এই সংগ্রামের পথ বেয়ে। অন্য ভাষার প্রতি তাঁর কোনো বৈরিতা নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তবে, নিজের ভাষা আগে শিখতে হবে । সেই সাথে অন্য ভাষাও আমরা শিখবো।

প্রধানমন্ত্রী বলেন, ‘অন্য ভাষা শিখতে হবে। কিন্তু মাতৃভাষাকে ভুললে চলবে না। এটাই হচ্ছে আমাদের কথা। ভাষা শিক্ষার মধ্যে আলাদা একটা মাধুর্য আছে। পৃথিবীতে একমাত্র মানব জাতিরই ভাষা আছে। তারাই কেবল বলতে পারে।’

তিনি বলেন ‘আমাদের ভাইয়েরা রক্ত ও জীবন দিয়ে আমাদের এই ভাষা উপহার দিয়ে গেছেন, এর মর্যাদা আমাদের রক্ষা করতে হবে’।

Reneta

ভাষা শিক্ষার গুরুত্বের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘ভাষা শেখার জন্য আমরা বাংলায় নতুন অ্যাপ চালু করেছি। তা দিয়ে নয়টি ভাষা শেখা যাবে। আমরা ভাষা শেখার সুযোগ আরও বৃদ্ধি করতে চাই। নিজের ভাষার সাথে অন্য ভাষাও শিখতে হবে। কোনো ভাষার সাথে বৈরিতা নয়, বরং অনেক সময় শেখার পিপাসা মেটানোর জন্যেও অন্য ভাষা শিখতে হয়।’

জাতিসংঘে বঙ্গবন্ধুর ভাষণের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘জাতিসংঘে বঙ্গবন্ধুই প্রথম বাংলা ভাষায় ভাষণ দেন। এরপর ১৯৯৬ সালে বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে আমি বাংলায় ভাষণ দেই। তখন থেকে যতবার জাতিসংঘে ভাষণ দিয়েছি ততবারই বাংলায় দিয়েছি। আমি চাই এর মাধ্যমে অন্যরা আমাদের ভাষার মাধুর্য্য সম্পর্কে জানুক।’

তিনি বলেন, মাতৃভাষা দিবসটা এখন আর আমাদের একার না। এটা এখন সবার। এখন বিশ্বের ১৯০টি দেশে এটি পালিত হচ্ছে। এই দিবসকে আরো বিকশিত করতে আমাদের কাজ করতে হবে।

শুধু বাংলাদেশের মানুষকে নয়, বিশ্বের প্রত্যেক মাতৃভাষার মানুষকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একুশে ফেব্রুয়ারিপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফিল্মফেয়ার পুরস্কারে এখন শুধু আছেন জয়া

পরবর্তী

প্রথমবারের মতো রোলবলের সেমিতে বাংলাদেশ

পরবর্তী

প্রথমবারের মতো রোলবলের সেমিতে বাংলাদেশ

গ্রাহক অভিযোগ নিষ্পত্তিতে সবচেয়ে পিছিয়ে কৃষি ব্যাংক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্ট্রোকের চিকিৎসায় গিয়ে মূত্রথলিতে মিলল ৩.১ কেজির পাথর!

আগস্ট ১৮, ২০২৬
ফেনী জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাকে ফোনে না পেয়ে ঢাকা থেকে ছুটে এল ছেলে, ঘরে মিলল মরদেহ

আগস্ট ১৮, ২০২৬

যে কারণে আল আমিনকে ১৫ ম্যাচ নিষেধাজ্ঞা দিল ফিফা

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সারাদেশে সারের ডিলার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

লিবিয়া থেকে ফিরল ইউরোপে যাওয়ার চেষ্টায় আটক ১৭৪ বাংলাদেশি

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT