দেবের সাথে এতদিন জড়িয়েছে শুভশ্রীর নাম। কিন্তু এখন দেবের সাথে জড়িয়ে গেছে ভিন্ন নাম। দেব এর সবচেয়ে কাছের মানুষটি এখন রুকমিনি মৈত্র। যদিও দেব তার বান্ধবী হিসেবে পরিচয় দেন রুকমিনিকে। কিন্তু টালিগঞ্জে এখন দেবের প্রেমিকা হিসেবে রুকমিনির নামটাই সর্বত্র ভেসে বেড়াচ্ছে।
এই গুজবকে আরও এক ধাপ এগিয়ে নিলেন দেব। গতকাল শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার সায়েন্স সিটিতে আয়োজিত ‘জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ২০১৭’ অনুষ্ঠানে দেবকে পুরো সঙ্গ দিয়েছেন রুকমিনি। পুরো সময়টাতেই তারা পাশাপাশি বসে অনুষ্ঠান উপভোগ করেছেন। তারা একে অপরের সঙ্গ বেশ উপভোগ করছিলেন। টাইমস অব ইন্ডিয়া
দেখে নিন ‘জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ২০১৭’ অনুষ্ঠানে দেব আর রুকমিনির কিছু ছবি।














