চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘোড়ায় চড়ে এলেন জিয়া আর মঞ্চে পদ্ম ফুলের মাঝে কোনাল

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
১২:৫০ পূর্বাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০১৭
বিনোদন
A A
বিয়ের আসরে মনজুর কাদের জিয়া ও কোনাল

বিয়ের আসরে মনজুর কাদের জিয়া ও কোনাল

বর্ণিল আলোকসজ্জায় যেন ছেয়ে গেছে আকাশ। জোনাকির মতো ছোট ছোট বৈদ্যুতিক বাতির সাহায্যে জাতীয় সংসদ ভবন এলাকার এমপি হোস্টেল মাঠে আলোর সুরঙ্গ তৈরি করা হয়েছে। তার ভেতর দিয়ে ঘোড়ায় চড়ে বর সেজে এলেন রাজকুমার। তার নাম মনজুর কাদের জিয়া। পেশায় সাংবাদিক। আলোর সুরঙ্গ পেরিয়ে পঞ্চাশ গজের মতো এগুতেই মেটাল ডিটেক্টর বসানো দরজা। দরজা ঘিরে দাঁড়িয়ে আছে তরুণ বয়সী কয়েকজন। শেষবারের মতো তারা পরিকল্পনা সাজিয়ে নিচ্ছে। কতো টাকায় বরকে ছাড়া হবে, সেই পরিকল্পনা। গেটের ঝামেলা মিটিয়ে বর পা রাখেন লাল গালিচায়। এই লাল গালিচার শেষ মাথায় অপেক্ষা করছেন রাজকন্যা। তার নাম কোনাল। সমনুর মনির কোনাল সংগীতশিল্পী, ২০০৯ সালে চ্যানেল আই আয়োজিত ‘সেরা কণ্ঠ’ বিজয়ী।

বরের আগে চলছে ব্যান্ড পার্টি। তাদের বাদ্যে বাজছে বিয়ের গান। তার পরেই কয়েকজন অবিরাম নেচে যাচ্ছে। বর সলজ্জ পায়ে এগিয়ে যাচ্ছেন কনের দিকে।

কনের স্টেজ সাজানো হয়েছে পদ্ম ফুলের আদলে। চারপাশে পাঁপড়ি। মাঝে কোনাল বসে আছেন নিজের পছন্দে নওমির ডিজাইন করা বাংলাদেশী জামদানী পরে।

কোনাল বললেন, ‘আজ আমার জীবনে বিশেষ ও সেরা একটি দিন। এই দিন স্মরণীয় হয়ে থাকবে। তাই এমন দিনে বাংলায় তৈরি পোশাকে নিজেকে সাজিয়েছি।’

নব দম্পতির সঙ্গে অতিথিরা

প্রথম আলো পত্রিকার সাংবাদিক জিয়া আর সংগীতশিল্পী কোনালের বিয়ে হয় গত বছর ২১ সেপ্টেম্বর। পারিবারিকভাবে তারা বিয়ে করলেও আগে থেকে দুজনের জানাশোনা ছিল।

গতকাল রোববার সন্ধ্যায় ছিল তাদের বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠান। এতে দুই পরিবারের আত্মীয়স্বজনের পাশাপাশি উপস্থিত ছিলেন দেশের সংস্কৃতি জগতের তারকারা। ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, বিএনপির নেতা আমানুল্লাহ আমান, মেয়র আনিসুল হক, সুবর্ণা মুস্তাফা, রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, আব্দুল্লাহ আবু সায়ীদ, তপন চৌধুরী, রফিকুল আলম, আবিদা সুলতানা, শাহীন সামাদ, লুৎ​ফর রহমান রিটন, শওকত আলী ইমন, কবীর বকুল, দিনাত জাহান মুন্নী, সামিনা নবী, ফাহমিদা নবী, লিলি ইসলাম, আসলাম সানি, নোবেল, আঁখি আলমগীর, বিজরী বরকতউল্লাহ, সম্রাট, তপু, তাপস, বিদ্যা সিনহা মিম, সৈয়দ শহীদ, চিরকুটের সুমি ও ইমন, অনন্যা রুমা, মৌসুমী বড়ুয়া, শিরিন বকুল, কনা, মেহজাবিন, রেদওয়ান রনি, মাসুদ হাসান উজ্জ্বল, ইমন সাহা, ফারহানা নিশো, তানিয়া হোসাইন, শাহেদ আলী, দীপা খন্দকার, স্বাগতা, সন্ধি, সাব্বির, মুহিন, পুতুল, নওরীন, রন্টি দাস আবেদ, সুজানা, স্বপ্নিল সজীব, লিজা, পিয়াসহ আরও অনেকে। একঝাঁক তারকার পদচারণায় মুখরিত হয়ে ওঠে এমপি হোস্টেলের মাঠ।

নব দম্পতির সঙ্গে অতিথিরা
Reneta

আঁখি আলমগীর বলেন, ‘কোনাল আমার আদরের ছোট বোন। জিয়াও খুব প্রিয়। ওদের জন্য প্রাণ ভরে দোয়া করি।’

নোবেল বললেন, ‘জিয়া আর কোনালের জুটিটা চমৎকার হয়েছে। দুজনই মিষ্টি হাসির। তাদের হাসি দীর্ঘায়িত হোক এই কামনা সবসময়।’

কোনাল

নতুন দুলাভাই ও ভাবীর সঙ্গে সেলফি তুলে সময়টা ধরে রাখার চেষ্টায় মগ্ন দুই পক্ষের আত্মীয়স্বজন। পাশাপাশি প্রিয় তারকারাও জিয়া আর কোনালের মধুর সময়ের স্বাক্ষী হতে হাসিমুখে দাঁড়াচ্ছেন ক্যামেরা আর মুঠোফোনের সামনে।

বিয়ের স্টেজের পাশে উইশ বোর্ডে আগত অতিথিরা লিখেছেন নতুন দম্পতির জন্য তাদের মনের কথা। সেখানেই ‘লিজা আন্টি’ নাম দিয়ে একজন লিখেছেন, ‘এই সুন্দর পৃথিবীতে সবচেয়ে সুখী হও তোমরা।’

আলোকচিত্রী : তানভীর আশিক

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT