চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিল্ডিংয়ে উন্নতির তাগিদ টাইগ্রেস কোচের

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৪:২৮ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ছেলেদের মতো মেয়েদের জাতীয় দলেও দুশ্চিন্তার নাম ফিল্ডিং। মেয়েদের বাংলাদেশ দলে ভারতীয় কোচিংস্টাফ যুক্ত হওয়ার পর দুর্বলতা আগের চেয়ে কিছুটা কমলেও সাফল্য পেতে এই বিভাগে আরও উন্নতির জায়গা দেখেন হেড কোচ অঞ্জু জৈন।

শুক্রবার মিরপুরের একাডেমি মাঠে সালমা-জাহানারাদের ফিল্ডিং অনুশীলন করাতে নামার আগে চ্যানেল আই অনলাইনকে তিনি বললেন, ‘গত বছর মেয়েদের ফিটনেসে উন্নতির দিকে জোর দিয়েছিলাম আমরা। এখন ওদের ফিটনেস আগের তুলনায় অনেক ভালো। অনেক ফিট ওরা। এবছর আমরা ফিল্ডিংয়ে আরও উন্নতির ব্যাপারটি সামনে আনছি। যেন এমন পর্যায়ে যায়, যাতে ম্যাচে পার্থক্য গড়তে পারে। ফিল্ডিংয়ে কারোর চেয়ে পিছিয়ে থাকলে ম্যাচের ফলাফলে খুব প্রভাব ফেলে।’

গত বছর হেড কোচ হিসেবে যোগ দিয়েই টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ নারী দলকে অপরাজিত চ্যাম্পিয়ন করেছিলেন অঞ্জু। প্রথম অ্যাসাইনমেন্টেই সাফল্য এনে দেয়া এ ভারতীয় কোচ পরে দেখান আরও বড় চমক। তার অধীনে রুমানা-সালমারা ঘরে আনে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট। ছেলেদের আগে মেয়েরা এশিয়া কাপ জেতায় হৈ-চৈ পড়ে যায় দেশে। বড় হয়ে ওঠে স্বপ্নের উঠোন।

ম্যাচ জেতা অভ্যাসে পরিণত করা দলটিই কিনা গত বছরের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বিশ্বকাপের মঞ্চে কোনো ম্যাচ না জিতেই ফেরে দেশে। তারপর আর আন্তর্জাতিক ম্যাচই খেলার সুযোগ পায়নি বাংলাদেশ।

ধারাবাহিক উন্নতির স্রোতধারা থেকে বিশ্বকাপে হোঁচট খাওয়া বাংলাদেশ দল কোন অবস্থায় আছে সেটি পরখ হয়নি গত ৯ মাসে। অবশ্য বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে গত মাসে সাউথ আফ্রিকা সফর করেছেন জাতীয় দলের বেশ কয়েকজন। সেখানে পারফরম্যান্স মন্দ হয়নি। জিতেছে ওয়ানডে সিরিজ, হেরেছে টি-টুয়েন্টি সিরিজে। কোচ, ম্যানেজমেন্ট খুশি নিগার সুলতানার দলে পারফরম্যান্সে।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের হেড কোচ হয়ে একবছর পূর্ণ করা অঞ্জুর সামনে শুরুর মতোই আরও একটি টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব। দলকে মূল আসরে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ সামনে।

‘গত বছর প্রমাণ করেছি আমরা জিততে পারি। এবছর আমাদের লক্ষ্য যতবেশি ম্যাচ জেতা যায়। যার শুরুটা হচ্ছে বাছাইপর্ব দিয়ে। প্রথম লক্ষ্য, বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন। সত্যি বলতে এটাও হতাশার যে আমাদের আবার বাছাইপর্ব খেলতে হচ্ছে। দল যত খেলবে তত উন্নতি করবে। খেলার মধ্যে থাকাও একটা বড় বিষয়।’

গত বছর নিজেদের রেকর্ডসংখ্যক টি-টুয়েন্টি ম্যাচ জিতলেও বিশ্বকাপে চার ম্যাচেই হারের ফলে র‌্যাঙ্কিংয়ে আগাতে পারেনি বাংলাদেশ।

প্রথম আট দল সরাসরি অংশ নিতে পারে বিশ্বকাপে। শ্রীলঙ্কার অল্প পেছনে থেকে সালমা খাতুনের দল আছে ৯ নম্বর স্থানে। আরেকটু ভালো করতে পারলে কিংবা বিশ্বকাপের পর কিছু ম্যাচ খেলার সুযোগ পেলে বাড়তে পারত রেটিং পয়েন্ট। অষ্টম দল হিসেবে সরাসরি ২০২০ টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যাওয়া লঙ্কানদের সঙ্গে টিম টাইগ্রেসের পয়েন্টের ব্যবধান ১৪।

ট্যাগ: নারী টি-টুয়েন্টি বিশ্বকাপবাংলাদেশ নারী ক্রিকেট দললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানে নিষিদ্ধ হলো ভারতীয় সিনেমা

পরবর্তী

ভারতে ফের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল জয়ার ছবি

পরবর্তী

ভারতে ফের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল জয়ার ছবি

সুস্থ কোরবানির গরু চিনবেন কীভাবে?

সর্বশেষ

প্রতিদিন সহজে পালনযোগ্য ৭ পুণ্যময় আমল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডে-কেয়ারে ৩ বছরের শিশুকে চেয়ারে বেঁধে মারধরের অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬

গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

আগস্ট ৩১, ২০২৬

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নিঝুমদ্বীপ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT