চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিটনেসবিহীন গাড়ির চলাচল বন্ধে নির্দেশ

মাজহারুল হক মান্না মাজহারুল হক মান্না
৬:২০ পূর্বাহ্ণ ০৩, আগস্ট ২০১৫
অন্যান্য, আদালত
A A

সারাদেশে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ১৮ লাখ ৭৭ হাজার ভুয়া ড্রাইভিং লাইসেন্স জব্দ করতে এবং যারা এসব লাইসেন্স ব্যবহার করছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতেও আদেশ দেন হাইকোর্ট।

পাশাপাশি ভুয়া লাইসেন্সধারীদের বিরুদ্ধেও নির্দেশনা দেন হাইকোর্ট বেঞ্চ। ভুয়া লাইসেন্স নিয়ে গাড়ি চলাচলের কারণে জীবন ও সম্পদহানি ঠেকাতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চাওয়া হয়েছে জারি করা রুলে।

আদেশের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস সাংবাদিকদের বলেন, আদালত ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া প্রায় ১৯ লাখ ভুয়া ড্রাইভিং লাইসেন্স জব্দ করে ওই সব চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যও বিআরটিএ চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।

৪ সপ্তাহের মধ্যে যোগাযোগ ও স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি এবং বিআরটিএ চেয়ারম্যানকে জবাব দিতে বলা হয়েছে।

‘সড়ক দুর্ঘটনাঃ প্রায় ১৯ লাখ ভুয়া লাইসেন্সধারী চালকদের দখলে মহাসড়ক’ শিরোনামে একটি ইংরেজী পত্রিকায় ২ আগষ্ট প্রকাশিত প্রতিবেদন নজরে আসে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চের।

ওই প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১৫ থেকে ২১ জুলাই সারা দেশে ১৫৪টি সড়ক দুর্ঘটনায় ১৯১ জন মারা যান। ৬০ শতাংশ দুর্ঘটনার জন্য চালকরা দায়ী।

এমনকি পরীক্ষা ছাড়াই ১ লাখ ৯৮ হাজার লাইসেন্স দেওয়া হয়েছে। আর সরকারি হিসাব অনুযায়ী প্রতিদিন সড়ক দুর্ঘটনায় মারা যান ৮ জন। প্রতিবেদনটি আমলে নিয়ে ফিটনেসবিহীন গাড়ি চলাচলের বিষয়ে আদেশ দেন হাইকোর্ট।

ট্যাগ: সড়ক যোগাযোগহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রিভিউয়ে সাজা কমলো ফাঁসির আসামির

পরবর্তী

সংসদে বিশৃঙ্খলা: ভারতে ২৫ এমপি বরখাস্ত

পরবর্তী

সংসদে বিশৃঙ্খলা: ভারতে ২৫ এমপি বরখাস্ত

জনকণ্ঠের বিরুদ্ধে শুনানি রোববার পর্যন্ত মুলতবি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT