সংসদে মারাত্মক বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ভারতের জাতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভার ২৫ জন বিরোধী দলের এমপিকে বরখান্ত করা হয়েছে। সোমবার স্পিকার সুমিত্রা মহাজন বিরোধী দল কংগ্রেসের ওই ২৫ সদস্যকে পাঁচ দিনের জন্য বরখাস্ত করেন।
বরখাস্তের ঘটনাকে ‘গণতন্ত্রের জন্য কালো দিন’ বলে আখ্যায়িত করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।
বর্ষা অধিবেশন শুরুর প্রথম দিন থেকেই লোকসভায় কংগ্রেস সদস্যরা প্ল্যাকার্ড ও কালো ব্যাচ পরে মোদির সরকারের বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করে আসছিলেন। কিন্তু স্পিকার বারবার সতর্ক করার পরও একই কাজ করায় তাদের বরখান্ত করা হয়।
স্পিকার সুমিত্রা’র কাছে বরখাস্ত এমপিদের বিরুদ্ধে আরো বেশি শাস্তির দাবি করেন তৃণমূল কংগ্রেসের সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায়। তবে স্পিকার তার আবেদনে সাড়া দেননি। পরে সংসদ মুলতবি করেন স্পিকার।
এ ব্যাপারে দলের এমপিদের সঙ্গে বৈঠকের করার কথা নিশ্চিত করে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, বিজেপি’র বিতর্কিত তিন নেতার অপসারণের দাবিতে তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।






