চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফরিদপুরে আওয়ামী লীগও মন্ত্রী দ্বারা নির্যাতিত’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৩ পূর্বাহ্ণ ২২, আগস্ট ২০১৫
রাজনীতি
A A

ফরিদপুরের আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতা কর্মীরাও একজন মন্ত্রীর হাতে নির্যাতিত হচ্ছে বলে অভিযোগ করেছেন সাংবাদিক প্রবীর সিকদার। হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্তকে নোটিশ পাঠানোয় শাস্তি দাবি করেছেন ফরিদপুরের জেলা প্রশাসকের।

এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ সহ ৩ জন তার মৃত্যুর জন্য দায়ী থাকবে, ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়ে তথ্য প্রযুক্তি আইনে কারাগারে যেতে হয়েছিল সাংবাদিক প্রবীর সিকদারকে।

কিছুদিন আগে মন্ত্রীর বিরুদ্ধে ফরিদপুরে এক হিন্দু পরিবারের সম্পত্তি দখলের অভিযোগ করেন হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এবং আন্তর্জাতিক যুদ্ধাপরাধ বিচার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী রানা দাশ গুপ্ত। এ বিষয়ে তদন্ত করতে ফরিদপুর জেলা প্রশাসক ২৩ আগস্ট নির্ধারিত সময়ে রানা দাশ গুপ্তকে উপস্থিত থাকতে নোটিশ দিয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে এর প্রতিবাদে মানববন্ধন করেছে হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।

Banglabid

সাংবাদিক প্রবীর সিকদার বলেন, “কুড়ি, একুশ, বাইশ, তেইশটি মামলায় পর্যুদস্ত করা হয়েছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাদের। আজ ওখানে যারা আওয়ামী লীগের নামে তান্ডব চালাচ্ছেন আমি আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের প্রতি অনুরোধ করবো আপনারা ফরিদপুর আওয়ামী লীগের প্রতি দৃষ্টি দিন। তাহলেই চোখ খুলে যাবে, সেখানে কারা কি করছে। আমি ফরিদপুর জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের যারা দায়িত্বে আমি প্রত্যেকের অপসারণ দাবি করি। ওই প্রশাসন দিয়ে ফরিদপুর চলতে পারে না।”

আর দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীকে আহবান জানিয়েছেন রানা দাশ গুপ্ত ।

হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত বলেন, “বর্তমান সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা ইতিবাচক মনোভাব থাকলেও স্বার্থান্বেষী দুষ্টচক্র যার মধ্যে আমলা ও স্থানীয় জনপ্রতিনিধিরা রয়েছে তা প্রতিফলিত হতে দিচ্ছে না। সংখ্যালঘুদের উপর নানাভাবে নিপীড়ণ নির্যাতন চালিয়ে অনেকেই বহির্বিশ্বে দেশ ও জাতির ভাবমূর্তিতে কালিমা লেপন করে চলেছে।”

Reneta

অসাম্প্রদায়িক চেতনা রক্ষা করতে শুধু সংখ্যালঘুরাই নয় সকলকেই ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রবীর সিকদার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সহযোগী সংগঠনগুলোই আওয়ামী লীগের শক্তি: সৈয়দ আশরাফ

পরবর্তী

সড়ক দুর্ঘটনায় থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপক নিহত

পরবর্তী

সড়ক দুর্ঘটনায় থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপক নিহত

বাংলাদেশের ছবিতে মিঠুন চক্রবর্তী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নাটালি কীভাবে ঢুকলেন হোয়াইট হাউসে!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ২০, ২০২৬

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT