আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে শক্তিশালী করতে দলের সব শাখা প্রশাখাকে শক্তিশালী করতে হবে। আওয়ামী লীগের যে শক্তি তা সহযোগী সংগঠনগুলো থেকেই আসে বলে মন্তব্য করেন তিনি।
জাতীয় প্রেসক্লাবে কৃষক লীগের শোক দিবসের আলোচনা সভায় তিনি শোককে শক্তিতে পরিণত করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন।
আমাদের দলকে শক্তিশালী করতে হলে আমাদের যতো শাখা প্রশাখা আছে প্রত্যেককেই কিন্তু শক্তিশালী করতে হবে। সবাই যদি শক্তিশালী হয় তবেই বাংলাদেশ আওয়ামী লীগ শক্তিশালী হবে। আওয়ামী লীগের যে শক্তি তা কিন্তু এই সহযোগী সংগঠন গুলোর মাধ্যমেই। শোককে শক্তিতে রুপান্তর করে জননেত্রী শেখ হাসিনার হাতকে আমরা শক্তিশালী করবো।
কৃষকদের স্বার্থ রক্ষা করে তাদেরকে ঐক্যবদ্ধ রাখতে কৃষক লীগকে আহ্বান জানান তিনি।






