চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফণীর প্রভাবে উড়িষ্যায় ভূমিধস, নিহত ২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৬ অপরাহ্ণ ০৩, মে ২০১৯
- লিড নিউজ, আন্তর্জাতিক
A A
ফণী

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে উড়িষ্যার পুরীতে ভূমিধসে দু’জনের মুত্যৃ হয়েছে। ঘণ্টায় ১৮০-২০০ কিলোমিটার বেগে প্রবাহিত দমকা হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার মানুষের জীবন।

এছাড়া পুরীর বেশ বড় এলাকা পানির নিচে তলিয়ে গেছে।

ফণীর কারণে ভূবনেশ্বর বিমানবন্দরও বন্ধ রাখা হয়েছে গতকাল মধ্যরাত থেকে। ৮৩টি যাত্রীবাহী সহ ১৪০টি ট্রেনও বাতিল করা হয়েছে।

Banglabid

এছাড়া একই কারণে ইতোমেধ্য বন্ধ ঘোষণা করা হয়েছে কলকাতা বিমানবন্দর।

উড়িষ্যা পার হয়ে ফণী পশ্চিমবঙ্গের দিকে প্রবাহিত হবে বলে জানিয়েছে কলকাতার আবহাওয়া অধিদপ্তর।

এর আগে শুক্রবার সকাল ৯টা নাগাদ পূর্বাভাসের আগেই ঘণ্টায় ১৮০-২০০ কিলোমিটার গতিবেগে উড়িষ্যা উপকূলে আছড়ে পড়ে ‘অতি শক্তিশালী প্রবল ঘূর্ণিঝড়’ ফণী। এর প্রভাবে উড়িষ্যা বিধ্বস্ত জনপদে পরিণত হয়েছে।

Reneta

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে: উড়িষ্যার চেয়ে অর্ধেক গতিবেগ নিয়ে ঘূর্ণিঝড় ফণী বাংলাদেশে অতিক্রম করবে।

আবহাওয়াবিদ আফতাব উদ্দীন চ্যানেল আই অনলাইনকে বলেন: শুক্রবার মধ্যরাত নাগাদ ফণী বাংলাদেশে ৮০-১০০ কিলোমিটার বেগে প্রবেশ করবে। শুক্র ও শনিবার দু’দিন ধরে দেশজুড়ে থাকবে ফণীর প্রভাব।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড় এবং অমবস্যার প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, ভোলা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, কুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাহ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪-৫ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাাবিত হতে পারে। এসব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণসহ ঘণ্টায় ৮০-১০০ কি: মি: বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া অফিস আরো জানায়: উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পযন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে: ঘূর্ণিঝড় ফণীর আঘাত মোকাবিলায় প্রস্তুত রয়েছে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘূর্ণিঝড়ফণী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফণী: প্রবল ঝড়ের আতঙ্কে দেশজুড়ে বিপর্যস্ত জনজীবন

পরবর্তী

অমিতাভের ‘রিকশা গার্ল’ নাম পাল্টে ‘নাইমার রঙ’

পরবর্তী

অমিতাভের ‘রিকশা গার্ল’ নাম পাল্টে ‘নাইমার রঙ’

ফণী নিয়ে ‘রাজনৈতিক ফণা’ কতোটা যৌক্তিক?

সর্বশেষ

কঠিন এই সময়ে মেসির স্বস্তির জায়গা কোথায়, জানালেন মিয়ামি কোচ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আমদানি করা গ্যাস সরবরাহে ঝুঁকি, পাঁচ কার্গো বাতিল

আগস্ট ১৯, ২০২৬
জাপানের তোমোকো আকানে ২০২৪ সাল থেকে আইসিসির প্রেসিডেন্ট হিসেবে তিন বছর মেয়াদের কার্যক্রম শুরু করেছিলেন, ছবি: সংগৃহীত।

আইসিসির প্রেসিডেন্ট ও জ্যেষ্ঠ আইনজীবীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: সিইসি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: হবিগঞ্জের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (জেমি)।

উচ্চ শিক্ষার স্বপ্নপূরণে ৭৪ লাখ টাকা বৃত্তি পেলেন হবিগঞ্জের জান্নাতুল

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT