চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্লে-অফেই শেষ ইতালির বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০০ পূর্বাহ্ণ ২৫, মার্চ ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
ইতালি ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে হারের পর দুঃখ প্রকাশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চরম নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হল ইতালি। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলতে পারবে না চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। নর্থ মেসিডোনিয়ার কাছে হেরে শেষ হয়ে গেল আজ্জুরিদের বিশ্বকাপে খেলার সব আশা।

বৃহস্পতিবার রাতে পালেরমোতে হওয়া প্লে-অফ সেমিফাইনালে নির্ধারিত সময়ের খেলা শেষে চলতে থাকে ইনজুরি সময়ের খেলা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আলেকসান্ডার ট্রাজকোভস্কি গোলে ইতালির বিশ্বকাপে পা রাখার মিশন শেষ হয়ে যায়। একইসঙ্গে ১৯৬০ সালের পর ঘরের মাঠে তাদের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে হারের তিক্ত স্বাদ পেতে হয়েছে।

মোট ৬৫ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখেও ইতালির জুটেছে একরাশ হতাশা। স্বাগতিকদের হতাশা বাড়াবে আরেকটি পরিসংখ্যান। ৩২টি শট তারা নিয়েছিল, পাঁচটি রাখতে পেরেছিল লক্ষ্যে। নর্থ মেসিডোনিয়া কেবল ৪টি শট নিতে পারে, লক্ষ্যে রেখেছিল দুইটি। তার ভেতর একটিতে লক্ষ্যভেদ করে তারা বিশ্বকাপে খেলা থেকে এক ধাপ দূরে রয়েছে।

নর্থ মেসিডোনিয়ার জয়ের নায়ক আলেকসান্ডার ট্রাজকোভস্কি এক সময় ইতালিয়ান ক্লাব পালেরমোর খেলোয়াড় ছিলেন। তার পা ধরেই কি না পালেরমোর মাঠে হয়ে গেল বিশ্বকাপ যাত্রা পথে ইতালির হয়ে গেল সলিল সমাধি! ফিফা র‍্যাঙ্কিংয়ে ইতালি ষষ্ঠ স্থানে আছে। তাদের চেয়ে ৬০ ধাপ নিচের দল নর্থ মেসিডোনিয়ার কাছে হারটা তাদের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি হয়ে থাকতে পারে।

ম্যাচের ৩০ মিনিটে গোলের সুযোগ পেয়েছিল ইতালি। নর্থ মেসিডোনিয়া গোলরক্ষক স্তোলে দিমিত্রিয়েভস্কি ভুল পাসে দোমেনিকো বেরার্দিকে বল দিয়ে বসেন। বেরার্দির দুর্বল শট অবশ্য গোলরক্ষকের ঠেকাতে অসুবিধা হয়নি। দুই মিনিট পর লরেঞ্জো ইনসিগনের দেয়া দূরপাল্লার শট প্রতিহত করেন নর্থ মেসিডোনিয়ার গোলরক্ষক।

বিরতির পর ৫৮ মিনিটে ভেরাত্তির পাসে বল পেয়েছিলেন বেরার্দিকে। তিনি শট লক্ষ্যে রাখতে না পারায় ইতালি আবারো গোলবঞ্চিত হয়।

নির্ধারিত সময় শেষে ইনজুরি সময়ের খেলা ৫ মিনিট নির্ধারণ করা হয়। অতিরিক্ত সময়ের খেলা মাঠে গড়াবে এমনটা ধরে নিয়ে সবাই নিচ্ছিলেন মানসিক প্রস্তুতি। দ্বিতীয় মিনিটেই আসে স্বাগতিক দলের বিষাদের সেই মুহূর্ত। মাঝমাঠ থেকে বল নিয়ে ডি-বক্সের বাইরে থেকে কোণাকুণি শটে গোল করেন আলেকসান্ডার ট্রাজকোভস্কি। সেখানেই ইতালির বিশ্বকাপ খেলার আশা শেষ হয়।

ট্যাগ: ইতালিকাতার বিশ্বকাপ ২০২২কাতার বিশ্বকাপ বাছাইপর্বনর্থ মেসিডোনিয়াপ্লে-অফলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মালদ্বীপের কাছে জামালদের হার

পরবর্তী

রাশিয়ার ইউক্রেন আক্রমণে ‘আতঙ্কিত’ জি-৭

পরবর্তী
শরণার্থীরা আশ্রয় কেন্দ্রে বসবাস করছে, শিশু ও নারীসহ বিভিন্ন মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার ইউক্রেন আক্রমণে 'আতঙ্কিত' জি-৭

পর্তুগাল ফুটবল দল বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে যেতে এক জয় দূরে রোনালদোর পর্তুগাল

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT