চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রায় ৭ শতাংশ পরিবারকে সন্তানদের স্কুলে পাঠাতে ঋণ নিতে হয়: ইউনেস্কো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৭ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, শিক্ষা
A A

বাংলাদেশের প্রায় ৭ শতাংশ পরিবারকে তাদের সন্তানদের স্কুলে পাঠাতে ঋণ নিতে হয় বলে নতুন এক প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো। 

১৪ ডিসেম্বর দুবাইয়ের রিওয়াইরড ফোরামে ইউনেস্কোর ২০২১-২২ গ্লোবাল এডুকেশন মনিটরিং রিপোর্টে এমনই তথ্য উপস্থাপন করেছে এই সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের শহুরে জীবন যাপনে  ২০০০ সাল থেকে ১০ বছর অর্থাৎ ২০১০ সাল পর্যন্ত শিক্ষার খরচ বেড়েছে কয়েকগুণ। সেখানে ২০০০ সালে যেখানে ছিল প্রাইভেট টিউশন ফি ৪৮ শতাংশ থেকে উন্নীত হয়ে ২০১০ সালে ৬৭ শতাংশে পৌঁছেছে। যেখানে একই সময়ে গ্রামে ২৭ শতাংশ থেকে খরচ বেড়ে ৫৪ শতাংশে এসে দাঁড়িয়েছে। অর্থাৎ গড়ে প্রায় ৮০ শতাংশ শিক্ষার পেছনে ব্যয় বেড়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। যা কয়েক বছরে প্রায় চারগুণ।

Banglabid

পরিসংখ্যায় আরও দেখা যায়, বিশ্বব্যাপী যেখানে প্রতি ছয় পরিবার তাদের সন্তানদের স্কুলের ফি পরিশোধের জন্য সঞ্চয় করে,  সেখানে নিন্ম ও মধ্যম আয়ের দেশগুলোর মধ্যে ৮ শতাংশ (১২ জনের মধ্যে একটি পরিবার) পরিবার তাদের সন্তানদের স্কুলে যাওয়ার অর্থ পরিশোধ করতে ঋণের দ্বারস্থ হয়।

শুধু তাই নয় বিশ্বের আরও কিছু দেশ যেমন উগান্ডা, হাইতি, কেনিয়া এবং ফিলিপিন্সের মতো দেশগুলোতে ৩০ শতাংশ পরিবার তাদের সন্তানদের শিক্ষার খরচ বহন করতে ধার করতে হয়।

প্রতিবেদনটিতে, প্রাক- প্রাথমিক শিক্ষায় এক বছর এবং ১২ বছরের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সবার জন্য বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি রক্ষা করার আহ্বান জানানো হয়েছে সরকারের প্রতি।

Reneta

নতুন তথ্য দেখায় যে, শিক্ষার ব্যয় দরিদ্রতম দেশগুলিতে অসামঞ্জস্যপূর্ণভাবে পরিবারের ওপর পড়ছে। নিম্ন এবং নিম্ন-মধ্যম আয়ের দেশগুলিতে, পরিবারগুলি শিক্ষার খরচের ৩৯ শতাংশ পূরণ করলেও উন্নত দেশে বাকি ব্যয় পূরণ করে সরকার।

শিক্ষার মোট খরচের প্রায় দুই-তৃতীয়াংশ বাংলাদেশের পরিবারগুলি বহন করতে হয়, যেখানে মাত্র এক-তৃতীয়াংশ সরকার পূরণ করে।

২০০৯ থেকে ২০২০ সালের মধ্যে প্রায় ১০০ টি নিন্ম ও মধ্যম আয়ের দেশের খরচ বিশ্লেষণ করে দেখা গেছে, গড়ে প্রায় ৩.২ শতাংশ পরিবারের আর্থিক ব্যয় হচ্ছে শিক্ষা খাতে।

বেশিরভাগ খরচ স্কুল ইউনিফর্ম এবং অন্যান্য স্কুল সরবরাহ থেকে আসে। ১৫ টি নিম্ন এবং মধ্যম আয়ের দেশে পরিবারগুলি তার নিত্যব্যবহারের জন্য যে পরিমাণ খরচ করত তার প্রায় দুই-পঞ্চমাংশ খরচ হচ্ছে শিক্ষায়।

গ্লোবাল এডুকেশন মনিটরিং রিপোর্টের ডিরেক্টর মানোস আন্তোনিনিস বলেছেন, কোভিড-১৯-এর প্রভাবে পারিবারিক বাজেট আরও কমিয়ে দেওয়া হয়েছে। ফলস্বরূপ অনেকেই স্কুলের খরচ বহন করতে পারে না। পরিবারগুলি যে পরিমাণ অর্থ প্রদান করছে সরকারকে অবশ্যই তা আরও ঘনিষ্ঠভাবে দেখতে হবে। সেইসব পরিবারে শিক্ষা নিশ্চিতে আরও কাজ করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনেস্কো
শেয়ারTweetPin

সর্বশেষ

বুটজোড়া তুলে রাখার পথে রোনালদো, অবসর নিয়ে দিলেন স্পষ্ট ইঙ্গিত

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ: প্রভোস্টের পদত্যাগ দাবি

আগস্ট ১৭, ২০২৬
ছবি: মিশরে হামাস নেতাদের সঙ্গে কুশনারের বৈঠক।

হামাস নেতাদের সঙ্গে কুশনারের বৈঠক, গাজায় কী চায় যুক্তরাষ্ট্র?

আগস্ট ১৭, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে নতুন বার্তা ভারতের

আগস্ট ১৭, ২০২৬

গাজায় প্রতিরাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT