চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রার্থীদের হয়রানি না করতে সিইসির নির্দেশ

সোমা ইসলাম সোমা ইসলাম
৮:২০ পূর্বাহ্ণ ১২, এপ্রিল ২০১৫
রাজনীতি
A A

নির্বাচনে অযথা পুলিশি হয়রানি না করতে এবং নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার রকিবউদ্দিন আহমদ। শিগগিরই অবৈধ অস্ত্র উদ্ধারসহ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপিসমর্থিত প্রার্থীরা। ১৯ এপ্রিল আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকের পর সেনা মোতায়েন বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন সিইসি।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা উত্তরের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন কমিশন।

১৬ জন মেয়র প্রার্থীর মধ্যে সরকারি দলসমর্থিত প্রার্থী ছাড়া ইসির কাছে সবার দাবি একটাই, সবার জন্য সমান সুযোগ তৈরি। একই সঙ্গে প্রশাসনের নিরপেক্ষতাসহ নির্বাচনে কালো টাকা বন্ধের দাবিও ছিলো প্রার্থীদের। অনেক প্রার্থী যখন সরকারি দলের প্রার্থী প্রভাব বিস্তার করবেন বলে অভিযোগ করছিলেন, তখন সরকারি দলের প্রার্থী বলেন, নির্বাচন কমিশন যাতে সবার অভিযোগ আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কোনো ছাড় না দেয়।

Banglabid

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক বলেন, ‘আমরা প্রত্যেকেই চাই যে নির্বাচনে যেন একটা লেভেল প্লেইং ফিল্ড থাকে। যতদুর সম্ভব নির্বাচন কমিশন যেন প্রার্থীদের দাবিগুলো মেনে নেন। তবে বিএনপিসমর্থিত প্রার্থী সিইসি’র কাছে সেনা মোতায়েনের দাবিসহ পুলিশি হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন। আমি কমিশনকে অনুরোধ করছি এখানে হস্তক্ষেপ করে তাদের জামিনের ব্যবস্থা করা হোক।’

বিএনপসমর্থিত প্রার্থী তাবিথ আওয়াল বলেন, ‘পুলিশি হয়রানির কারণে আমাদের অনেক নেতাকর্মী এখনো জেলখানায় আটক রয়েছে অথবা আত্মগোপনে আছে। তাই সব বাধা বিপত্তি দূর করে নির্বাচনী পরিবেশ সৃষ্টির জন্য পুলিশকে নির্দেশ দেবেন সিইসি।’

সিইসি রকিবউদ্দিন আহমদ বলেন, ‘আমি পুলিশ প্রশাসনকে আবারও বলছি এবং নির্দেশ দিচ্ছি অযথা হয়রানি যেন কেউ না হয় সে বিষয়ে দৃষ্টি রাখবেন। যেভাবেই হোক আমরা সর্বোচ্চ শান্তিতে নির্বাচন করবো যাতে করে প্রত্যেকটা ভোটার নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারেন এবং পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন।’

Reneta

সুষ্ঠু নির্বাচনের জন্য প্রার্থী এবং ভোটারদের নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখার আহ্বান সিইসির।

নির্বাচনে আগে সব মেয়র প্রার্থীকে টেলিভিশন চ্যানেলগুলোতে সমানভাবে দেখানো হয় না বলে্ও সিইসির কাছে নালিশ করেন উত্তরের অনেক মেয়র প্রার্থী।

বেশ কয়েকজন মেয়র প্রার্থী অন্য বিষয়ে কোনো অভিযোগ বা আপত্তি না জানালেও গণমাধ্যমে কেনো তাদের ছবি দেখানো হয় না, বা কেনো তাদের বক্তৃতা-বিবৃতি প্রচার করা হয় না; তা নিয়ে সিইসির কাছে অভিযোগ করেন। এ নিয়ে বেশ কিছু সময় ধরে চলা হট্টগোল থামাতে খানিকটা বেগ পেতে হয় ইসি কর্মকর্তাদের। প্রধান নির্বাচন কমিশনার পরে বিটিভি এবং অন্য গণমাধ্যমগুলোতে আপত্তি তোলা মেয়র প্রার্থীদের বক্তব্য প্রচারের অনুরোধ জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কালো টাকানির্বাচনসিইসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সৌদি সীমান্তে হাউতি বিদ্রোহীদের হামলা, নিহত ৩

পরবর্তী

বিয়ের বন্ধনে এ্যান্ডি মারে

পরবর্তী

বিয়ের বন্ধনে এ্যান্ডি মারে

অর্থঋণ মামলায় খালেদা জিয়াকে সমন জারির নির্দেশ

সর্বশেষ

কেমন হল এশিয়ান গেমসের বাংলাদেশ দল

আগস্ট ২১, ২০২৬

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬

যুব উন্নয়ন অধিদপ্তরে এখনও দাপিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগের মাসুদ

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT