চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রার্থিতা ফিরে পেতে ৫৪৩ জনের আপিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৯ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে বিএনপি চেয়ারপার্সনসহ ৫৪৩ জন সংক্ষুব্ধ প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করেছেন। বাতিল হওয়া মনোনয়নের মধ্যে ২৪৩ জন আপিল আবেদন করেননি।

বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আপিল আবেদনের তৃতীয় দিনে ২২২ জন প্রার্থী আপিল করেন। দ্বিতীয় দিনে ২৩৭ প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করেন। প্রথম দিনে আপিল করেন ৮৪ জন।

তিনি বলেন, আগামী ৬, ৭ ও ৮ ডিসেম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। ৬ ডিসেম্বর সকাল ১০টা থেকে থেকে আপিল আবেদনের শুনানি হবে এবং আমরা যে ক্রমিক নম্বর দিয়েছি ১ থেকে ১৬০টি আপিল আবেদন শুনানি গ্রহণ করে আগামীকাল নিষ্পত্তি করা হবে।

‘৭ তারিখে ১৬১ থেকে ৩১০ নম্বর পর্যন্ত এবং ৮ তারিখে ৩১১ থেকে অবশিষ্ট যে পর্যন্ত আছে অর্থাৎ ৫৪৩ ক্রমিক পর্যন্ত আপিল আবেদন শুনানি গ্রহণ করে নিষ্পত্তি করা হবে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের এগারো তলার এজাহারে আপিল আবেদনের শুনানি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।’

এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন সচিব বলেন, যতক্ষণ শেষ না হবে ততক্ষণ আপিল আবেদনের শুনানি চলবে এবং আপিল শুনানি নিষ্পত্তি সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়া হবে।

প্রার্থিতা চূড়ান্ত করা ও আপিল আবেদনের নিষ্পত্তি তিন দিন না করে দুই দিন করার অনুমতি চেয়েছিল বিএনপি।

এ সম্পর্কে জানতে চাইলে হেলালুদ্দিন আহমদ বলেন: বিএনপি নেতৃবৃন্দ এসেছিলেন, তাদের আমরা বুঝিয়ে বলেছি যে বিপুল পরিমাণ আপিল আবেদন এসেছে তা দুই দিনে নিষ্পত্তি করা সম্ভব নয়, তিন দিনেই করতে হবে বিষয়টি বুঝতে পেরে তারা মেনে নিয়েছে। কারণ বিপুল সংখ্যক আবেদনের শুনানি গ্রহণ করা, কমিশন নিজেরা সিদ্ধান্ত উপনীত হওয়া, এরপর তাৎক্ষণিকভাবে রায় প্রদান করা সুতরাং এটা আমাদের তিন দিনেই করতে হবে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ যদি আপিল আবেদন নিষ্পত্তি উচ্চ আদালতে করতে চায় সেক্ষেত্রে কমিশন যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্তের নকল কপি আমাদের এখান থেকে সরবরাহ করা হবে।

তিনদিন ধরে যে আপিল আবেদন জমা পড়েছে তার মধ্যে বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কোন সংখ্যা তৈরি করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন সচিব বলেন: দল হিসেবে ওইভাবে তিনদিনের আপিল আবেদনের কপি বিশ্লেষণ করা হয়নি। ক্রমিক নম্বর দিয়েই এগুলো গ্রহণ করা হয়েছে।

জামায়াত নেতাদের বিএনপির প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে হেলালউদ্দিন অাহমদ বলেন, জামায়াতের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল করা হয়েছে। এখন যেটা হলো তারা কিন্তু রাজনৈতিক দলের প্রতীক নিয়ে নির্বাচন করছে সুতরাং এখানে নির্বাচন কমিশনার কিছু করণীয় আছে বলে মনে হয় না।

ট্যাগ: ইসিইসি সচিবএকাদশ জাতীয় নির্বাচনপ্রার্থিতাপ্রার্থিতা বাতিললিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বঙ্গবন্ধুর স্মৃতি ধরে রাখতে কাজ করবে যুক্তরাষ্ট্র: রবার্ট মিলার

পরবর্তী

মন্ত্রীর চেয়ারে বসে নির্বাচন করা কঠিন: নসরুল হামিদ বিপু

পরবর্তী
বিদ্যুৎ সংযোগ

মন্ত্রীর চেয়ারে বসে নির্বাচন করা কঠিন: নসরুল হামিদ বিপু

ডিআরইউ’র নবনির্বাচিত কমিটির দায়িত্বগ্রহণ

সর্বশেষ

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬

ডব্লিউএইচও’র মহাপরিচালক পদে নারী প্রার্থী দিয়েছে সৌদি আরব

আগস্ট ২৫, ২০২৬

টুর্নামেন্টের অভাব আর আর্থিক অনিশ্চয়তা প্রভাব ফেলছে দাবার বোর্ডে

আগস্ট ২৫, ২০২৬

মক্কা চুক্তি কী: বাংলাদেশ কেন আগ্রহী, ভারত কেন অস্থির

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT