চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাণ ফিরেছে কানে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৫ অপরাহ্ণ ১৮, মে ২০২২
বিনোদন
A A

বিশ্বের অন্যতম প্রাচীন ও গৌরবময় চলচ্চিত্র উৎসব বলা হয় কান চলচ্চিত্র উৎসবকে। মহামারীর ধকল কাটিয়ে এবারের কান উৎসবে ফিরেছে প্রাণ। মঙ্গলবার উঠেছে ৭৫ তম কান উৎসবের পর্দা। এবারের আসরের বিস্তারিত থাকলো এখানে:

করোনাবিধি:
ভ্যারাইটির সূত্রে জানা গেছে, এবার অংশগ্রহণকারীদের করোনা পরীক্ষা করা হচ্ছে না গতবারের মতো। এমনকি মাস্ক পরায়ও কোনো বাধ্যবাধকতা নেই। তবে পরতে উৎসাহিত করা হয়েছে। তবে মাস্ক পরবেন কান উৎসবের কর্মীরা। কানের জেনারেল সেক্রেটারি জানিয়েছেন, অতিথিদের করোনা পরীক্ষা কিংবা টিকা সনদও দেখাতে হচ্ছে না এবছর।

জুরি যারা:
এবারের কান উৎসব কমিটির প্রেসিডেন্ট হিসেবে আছেন ফরাসি অভিনেতা ভিনসেন্ট লিন্দন। এর অন্য সদস্যরা হলেন—ব্রিটিশ অভিনেত্রী-পরিচালক রেবেকা হল, সুইডিশ অভিনেত্রী নুমি রাপাস, ইতালীয় অভিনেত্রী-পরিচালক জেসমিন ত্রিনকা, ইরানি পরিচালক আসগর ফারহাদি, ফরাসি পরিচালক লাদি লি, মার্কিন পরিচালক জেফ নিকোলস, নরওয়ের পরিচালক জোয়াচিম ট্রায়ার ও বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

এ বছরের ছবি:
৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে ২০২৩ সালে মুক্তির অপেক্ষায় থাকা বেশ কয়েকটি বড় ছবির ঝলক দেখানো হবে। কান্ট্রি অব অনার হিসেবে বেছে নেওয়া হয়েছে ভারতকে। তার অংশ হিসেবে পাঁচটি ভারতীয় ছবি দেখানো হবে ‘গোজ টু কান সেকশন’-এ। ছবিগুলো হলো ‘বালিয়াদিলা’ (শৈলেন্দ্র সাহু), ‘বাঘজান’ (জয়চেং জাই দোহুতিয়া, ‘ফলোয়ার’ (হর্ষদ নালাওয়াড়ে), ‘শিভাম্মা’ (জয় শংকর) এবং ‘জাগাহ আপনি’ (একতারা)। এছাড়াও সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ দেখানো হবে এবারের উৎসবে।

দশ শাখায় সিনেমার সংখ্যা ৯১:
এবছর মূল প্রতিযোগিতা শাখায় রয়েছে ২১টি সিনেমা। এ ছাড়া আউট অব কম্পিটিশন, কান প্রিমিয়ার, স্পেশাল স্ক্রিনিং, মিডনাইট স্ক্রিনিং, কান ক্ল্যাসিকস, ডিরেক্টরস ফোর্টনাইটসহ ১০টি শাখায় ৯১টি সিনেমা দেখানো হবে। ফ্রান্সের মিশেল আজানাভিসুসের ‘ফাইনাল কাট’ সিনেমার মধ্য দিয়ে এবারের উৎসবের পর্দা উঠেছে।

ভারতের যে তারকাদের দেখা যাবে:
এবছর কান্ট্রি অব অনার হিসেবে ভারতকে বেছে নেয়া হয়েছে, তাই ভারতের বহু তারকাকে এবারের উৎসবে দেখা যাবে। জুরি হিসেবে দীপিকা তো আছেনই। পাশাপাশি হেলি শাহ, পূজা হেগড়ে, অক্ষয় কুমার, নওয়াজউদ্দিন সিদ্দিকী, এআর রহমান, আর মাধবন এবং তামান্না ভাটিয়াকে কানের লাল গালিচা মাতাতে দেখা যাবে।

২৮ মে পুরস্কার প্রদানের মধ্যে দিয়ে পর্দা নামবে এ বছরের কান চলচ্চিত্র উৎসবের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অক্ষয় কুমারআর মাধবনএআর রহমানকান চলচ্চিত্র উৎসবজুরিতামান্না ভাটিয়াদীপিকানওয়াজউদ্দিন সিদ্দিকীপূজা হেগড়েভারতলিড বিনোদনহেলি শাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামের টিকা যতদিন প্রয়োজন ততদিন চলবে: স্বাস্থ্যমন্ত্রী

মে ২৩, ২০২৬

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজাকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারের নির্দেশ

মে ২৩, ২০২৬

ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৩৫

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার অন্যতম প্রদেশ আলবার্টার আলাদা হওয়া নিয়ে গণভোটের পরিকল্পনা

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে অবতরণের সময় বিস্ফোরণ, তবু সফল স্টারশিপ পরীক্ষা

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT