চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রসেনজিৎ নায়ক তবে পরীমণির বাবা, ছবিটি যৌথ প্রযোজনায়’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৪ পূর্বাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A

ডিসেম্বরে দীপঙ্কর দীপন তার দ্বিতীয় চলচ্চিত্র নিয়ে আসতে চান। তবে ‘ডু অর ডাই’ নয়। প্রসেনজিৎ এবং পরীমণিকে নিয়ে যে প্রজেক্ট সম্প্রতি আলোচিত হয়েছে সেটি। প্রযোজক জানিয়েছেন এর প্রাথমিক নাম ‘নায়িকা’ ঠিক হয়েছে। তবে পরে বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মে মাসে শুরু হবে সিনেমাটির শুটিং জানিয়ে প্রযোজক চ্যানেল আই অনলাইনকে বলেছেন এটি যৌথ প্রযোজনায় হওয়ার সম্ভাবনা বেশি।

৫ ফেব্রুয়ারি নিজের ফেসবুকে এই সেলফি দিয়ে পোস্ট করেন দীপঙ্কর দীপন

৫ ফেব্রুয়ারি ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে এক পোস্টে প্রসেনজিৎকে নিয়ে সিনেমার কাজের ইঙ্গিত দেন পরিচালক দীপঙ্কর দীপন। পরে তিনি গণমাধ্যমকে অবহিত করেন প্রসেনজিৎ এবং পরীমণিকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করছেন।  দীপনের পরিচালনায় দারুণ আলোচিত গত বছরের চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’ এর অন্যতম প্রযোজক থ্রি হুইলার্স এর কর্ণধারদের একজন মোহাম্মদ আলী হায়দার। শুক্রবার চ্যানেল আই অনলাইনকে জানান, আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া ‘ডু অর ডাই’ এর আগে প্রসেনজিৎ ও পরীমণিকে নিয়ে চলচ্চিত্রটির কাজ শুরু এবং শেষ করবেন তারা। যা হবে যৌথ প্রযোজনায়। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রসেনজিৎকে নেওয়ায় চলচ্চিত্রের বাজেট বাড়ছে। ফলে যৌথ প্রযোজনার দিকে যেতে হবে। সমস্ত নিয়ম মেনেই যৌথ প্রযোজনায় নামব আমরা। তিনি আরও বলেন, ‘গল্পের বাস্তবতায় তার (প্রসেনজিৎ) বিকল্প কেউ ছিলনা। ছবির নায়ক প্রসেনজিৎ। তবে তিনি পরীমণির বাবা। এ চরিত্রটি আমি বাংলাদেশের কাকে নিয়ে করতাম? শাকিব খান এটা করতেননা। অন্য সিনিয়রদের যারা একটিভ আছেন তাদের সঙ্গে প্রসেনজিৎ এর বয়সের কেউ নেই। অতএব কেউ সমালোচনা করলেও করার কিছু নেই। সিনেমার বাজার বাড়াতে এবং শিল্পের স্বার্থে কোন সিদ্ধান্ত নেওয়ার অধিকার নিশ্চয় আমাদের আছে। ’

এ চলচ্চিত্রটির চিত্রনাট্য করেছেন অর্ক মোস্তফা। আলি হায়দার জানান, চলচ্চিত্রটিতে দ্বিতীয় নায়ক চরিত্রে এবিএম সুমন কিংবা তাসকিনের যে কেউ একজন অভিনয় করবেন।

দীপঙ্কর দীপনের ‘ডু অর ডাই’ চলচ্চিত্রের পোস্টার উন্মোচন করছেন তথ্যমন্ত্রী

মুক্তিযুদ্ধের অবিশ্বাস্য ও দুঃসাহসিক ‘অপারেশন কিলো ফ্লাইট’ এর বীর নায়কদের অন্যতম DHC3-OTTER বিমানের কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম, বীর উত্তম-এর মুক্তিযুদ্ধের সময়ের এক অসম্ভব সাহসী ও অবিশ্বাস্য গল্প নিয়ে ‘ডু অর ডাই’ এর ঘোষণা আসে ১৭ জানুয়ারি। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু কনসেপচুয়াল পোস্টার উন্মোচন করেন।

ট্যাগ: পরীমণিপ্রসেনজিৎ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তিন রিয়ার ক্যামেরাযুক্ত স্মার্টফোন!

পরবর্তী

বিএনপি তারেকে ‘প্লাস’, খালেদায় ‘মাইনাস’

পরবর্তী
বিএনপি

বিএনপি তারেকে ‘প্লাস’, খালেদায় ‘মাইনাস’

এ উইকেট কেমন উইকেট

সর্বশেষ

প্রেম মেনে নেয়নি পরিবার, সেই রাজীবের সঙ্গেই মালদ্বীপে পর্ণার বাগদান

আগস্ট ৩০, ২০২৬

বিড়ালও এবার গ্র্যাজুয়েট

আগস্ট ৩০, ২০২৬

তিন মাস মানুষ ঢোকেনি সুন্দরবনে, বদলে গেছে যে চিত্র

আগস্ট ৩০, ২০২৬

মেসিকে বুঝতে হলে গভীরভাবে বিশ্লেষণ করতে হবে

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

দ্বিতীয় দফায় খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT