চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রশ্ন ফাঁস হলেই পরীক্ষা বাতিল, প্রয়োজনে একই পরীক্ষা ১০ বার’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৬ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০১৮
শিক্ষা
A A
এসএসসি ও সমমান পরীক্ষা-প্রশ্ন ফাঁস

এসএসসি ও সমমানের পরীক্ষা চলার সময় প্রশ্ন ফাঁস হয়েছে এমন প্রমাণ পাওয়া গেলে সেই পরীক্ষা বাতিল করা হবে বলে জানিয়েছেন শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন।

তিনি বলেছেন, ‘যদি এ রকম ঘটনা ঘটে, প্রশ্ন আগেই আউট হয়েছে, সেক্ষেত্রে সেই পরীক্ষা বাতিল হবে। প্রয়োজনে ১০ বার সেই পরীক্ষা নেবো, তবু পরীক্ষার ফল প্রকাশ করব না। এ বছর প্রশ্নফাঁসের কোনো অভিযোগ নেবো না।’

আসন্ন এই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় মনিটরিং কমিটির সভার শুরুতেই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন এ কথা জানান।

এর আগে বিভিন্ন সময় প্রশ্নফাঁসের যে অভিযোগ উঠেছে তা উড়িয়ে দিয়ে তিনি বলেন, বেশিরভাগ ক্ষেত্রে ভুয়া প্রশ্ন পাওয়া গেছে। আর ফাঁস হলেও প্রশ্ন সেট বদল করে পরীক্ষা নেয়া হবে বলেও জানান তিনি।

আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষা শুরুর ৩ দিন আগে থেকে দেশের সমস্ত কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল এর আগেই। সেই সিদ্ধান্তকে এগিয়ে এনে শুক্রবার থেকে, অর্থাৎ সাত দিন আগে থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিক্ষামন্ত্রী সভায় এই সিদ্ধান্তের কথা জানান।

মন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁসের ব্যাপারে সরকারের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই এবার সরকার প্রশ্ন ফাঁস ঠেকাতে খুবই কঠোর। পরীক্ষার সময় একটি সীমিত সময়ের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ রাখার বিষয়েও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানান শিক্ষামন্ত্রী।

এছাড়া পরীক্ষা শুরুর আধঘণ্টা আগে শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে বলে জানান সোহরাব হোসাইন।

তিনি বলেন, প্রত্যেক শিক্ষার্থীকে ঠিক সাড়ে ৯টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে নিজ আসনে বসতে হবে। এর আগে পরীক্ষা শুরুর ১৫ মিনিট পর, এমনকি প্রজ্ঞাপন জারি করে আধঘণ্টা পরও পরীক্ষার্থীদের হলে ঢুকতে দেয়া হয়েছে। কিন্তু অভিভাবকরা নানা সমস্যার অভিযোগ তুললেও এবার এই নিয়মই কার্যকর করা হবে। গতবার এত বেশি প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে যে এবার যেন তা শুনতে না হয় সেজন্যই এবার কঠোর ব্যবস্থা।

সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ওই সমন্বয় সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: ২০১৮ সালের এসএসসি পরীক্ষাপ্রশ্ন ফাঁস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্রসফায়ার, গুমে বিরোধীদল দমন করছে সরকার: ফখরুল

পরবর্তী

বিজ্ঞাপনদাতার পরিচয় জানতে কোম্পানি কিনছে ফেসবুক

পরবর্তী

বিজ্ঞাপনদাতার পরিচয় জানতে কোম্পানি কিনছে ফেসবুক

ফাইল ছবি

ফাইনালের আগে ‘লজ্জা’র স্কোর

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে মিলিতে হচ্ছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, যা জানা গেল

আগস্ট ৩০, ২০২৬

১০ মিলিয়নে গ্যাব্রিয়েল জেসাসকে আনছে বার্সেলোনা

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT