চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবাসীদের জন্য শেখ হাসিনার উপহার মৌসুমি ফল

এম আর মুরাদ এম আর মুরাদ
৩:৫০ অপরাহ্ণ ১৩, জুন ২০১৫
রাজনীতি
A A

যুক্তরাজ্য সফরে প্রবাসী নেতা-কর্মীদের জন্য রাজশাহীর বিখ্যাত আমসহ মৌসুমি ফল নিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

লন্ডনে পুরো বাংলাদেশী কমিউনিটির মধ্যে এখন এ নিয়ে আলোচনা। তারা বলছেন, এই হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা।

‘ঠিক যেমন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার দেশের মানুষদের ভালোবাসতেন, যেমন তার কাছ থেকে কেউ কোনোদিন নিরাশ হয়ে ফেরেননি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ঠিক তার পিতার মতোই হয়েছেন,’ বলছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।

Banglabid

শুধু আনোয়ারুজ্জামান নন, এমন কথা লন্ডনে থাকা সব নেতাকর্মীর। দলীয় পরিচয়ের বাইরে কমিউনিটির সাধারণ বাঙালিরাও কর্মীদের জন্য শেখ হাসিনার সবসময় এমন যত্নবান থাকার খবরে মুগ্ধ।

তারা বলেন, বাংলাদেশ থেকে যেনো মধুমাসই লন্ডনে নিয়ে গেছেন শেখ হাসিনা। কারণ প্রধানমন্ত্রী দেশ থেকে যাওয়ার সময় নিয়ে যান রাজশাহীর বিখ্যাত সব আম।

‘কতোটা মমতাময়ী হলে একজন প্রধানমন্ত্রী তার দলীয় নেতা-কর্মীদের জন্য এতোটা ভালবাসা রাখেন! আমরা তার স্নেহ আর মমতায় উদ্ভাসিত,’ বলছিলেন নতুন প্রজন্মের এক কর্মী।

Reneta

প্রধানমন্ত্রী লন্ডনে পৌঁছার পর দেখা করতে আসেন তার ভাগ্নি ও নবনির্বাচিত ব্রিটিশ এম.পি টিউলিপ সিদ্দিক। পরে মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে সাথে নিয়ে ডাক্তারের কাছে চোখের পরীক্ষা করান তিনি।

হোটেলে ফেরার পর টিউলিপ সিদ্দিকের সঙ্গে প্রধানমন্ত্রীর বেশ কিছু সময় কথা হয়েছে বলে একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

পরদিন সকালে তিনি আরেক দফা মেডিকেল চেকআপ করান।

রোববার যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে স্থানীয় সময় বিকেল ৩টায় ‘দি পার্ক লেন’ হোটেলের বলরুমে সংবর্ধনা অনুষ্ঠিত হবে। বাংলাদেশকে উন্নতি ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়া এবং ভারতের সঙ্গে সীমান্ত চুক্তি সফলভাবে কার্যকরের জন্য যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা জানানো হবে।

অনুষ্ঠানে যুক্তরাজ্যসহ ইউরোপ প্রবাসীরা উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে আছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ও প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী।

১৮ জুন শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রীর লন্ডন সফর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোনালদোর হ্যাটট্রিকে পর্তুগালের জয়

পরবর্তী

জার্মানদের আবার ৭ গোলের জয়

পরবর্তী

জার্মানদের আবার ৭ গোলের জয়

'প্রতিদিনই আমেরিকানদের দিন' শ্লোগানে হিলারির প্রচারণা

সর্বশেষ

ছবি: স্থানীয় সরকার,  পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান (সংগৃহীত)।

যথাসময়ে হবে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার: বিভাগীয় বাছাই শুরু ৩১ আগস্ট

আগস্ট ২৩, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান নৌবাহিনী ও বিমানবাহিনী ‘নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন করেন।

নৌ ও বিমান বাহিনীতে সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ এবার ওটিটিতে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বন্দরে বেড়েছে রাজস্ব, আরও যেসব অগ্রগতি

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT